সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম

জনগণের সেবাই আমার রাজনীতি — শাহজাহান শিবলী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৩৩৯ 🪪
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা শাহজাহান শিবলী (এম.এ) শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার নয়াপুরে ব্যাপক গণসংযোগ করেছেন। দিনব্যাপী কুশল বিনিময়, পথসভা, লিফলেট বিতরণ এবং দ্বার-দ্বার প্রচারণার মধ্য দিয়ে পুরো এলাকায় নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়ে।

গণসংযোগে অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন,“জনগণের সেবাই আমার রাজনীতি। আমি যেদিন থেকে রাজপথে নেমেছি, সেদিন থেকেই মানুষের অধিকার, নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিত করার অঙ্গীকার করেছি। রিক্সা মার্কায় আপনাদের এক ভোটই পারে সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জের পরিবর্তনের নতুন ইতিহাস গড়তে।”

তিনি আরও বলেন,“ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা, ন্যায়-নীতি, আদর্শ রাষ্ট্র গঠন এবং তরুণ সমাজকে সঠিক পথে এগিয়ে নেওয়ার জন্য খেলাফত মজলিস কাজ করে যাচ্ছে। উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ধর্মীয় মূল্যবোধ এ প্রতিটি ক্ষেত্রে আমাদের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। জনগণের ভালোবাসা ও আস্থাই আমাদের সবচেয়ে বড় শক্তি।”

গণসংযোগ চলাকালে খেলাফত মজলিসের নেতৃবৃন্দ ব্যাপক লিফলেট বিতরণ করেন এবং রিক্সা মার্কার পক্ষে স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। স্থানীয়দের মধ্যেও ব্যাপক উৎসাহ ও সমর্থনের সাড়া পাওয়া যায়।

এ সময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুল হক রাহমানী, সাদিপুর ইউনিয়ন সভাপতি মাওলানা হাবিবুর রহমান হাবিব, সেক্রেটারি মাওলানা হযরত আলী, সোনারগাঁ থানার প্রচার সম্পাদক মুহাম্মদ আলী আকবর, হাফেজ মুহাম্মদ মানিক, মুহাম্মদ রাসেল, শাহাদাত হোসাইন ফয়সাল, আনিসুর রহমান প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102