বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

নগরীর আমলাপাড়ায় মাসুদুজ্জামানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৬৯ 🪪

রাষ্ট্র ব্যবস্থা পুনর্গঠন এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে নারায়ণগঞ্জে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বিকেলে শহরের আমলাপাড়া এইচ কে ব্যানার্জি রোড থেকে শুরু করে কালীর বাজার এলাকার বিভিন্ন মার্কেটে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের পক্ষে এই কর্মসূচি পরিচালিত হয়।

গণসংযোগ চলাকালে স্লোগানে মুখর ছিল পুরো এলাকা। অংশগ্রহণকারীরা “হিন্দু মুসলিম ভাই ভাই, ধানের শীষে ভোট চাই”, “হিন্দু মুসলিম ভাই ভাই, মাসুদ ভাইয়ের পক্ষে ভোট চাই” এবং “মাসুদ ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন” ইত্যাদি স্লোগান দেন।

গণসংযোগে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু বলেন, “প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জে মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে আমরা কাজ করছি। মাসুদ ভাই ও তার পরিবার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী।”

তিনি আরও যোগ করেন, “বিভিন্ন গুপ্ত স্বৈরাচার নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তাদের বিরুদ্ধে মাসুদ ভাইয়ের নেতৃত্বে আমরা জনগণকে সম্পৃক্ত করছি। দলের সিদ্ধান্তের বাইরে কেউ যেন বিভ্রান্তি না ছড়ায়— সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।”

আনোয়ার হোসেন আনু আরও জানান, নারায়ণগঞ্জের প্রবীণ ও ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাসুদুজ্জামান মাসুদ কাজ করছেন। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে তিনি বিভিন্ন ওয়ার্ডে নেতাকর্মীদের নিয়ে মাঠে সক্রিয় রয়েছেন।

গণসংযোগে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক সরকার আলম, সদর থানা যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর মাদবর, মহানগর জাসাসের সহ-সাধারণ সম্পাদক মো. আবু হানিফ, তারেক জিয়া পরিষদের সহসভাপতি মোশাররফ হোসেন, নাসিক ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা মো. দেলোয়ার, মো. শাহজাহান, মিন্টু, শামীম প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102