সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম

আওয়ামী লীগ এই দেশকে হিন্দু-মুসলিম, খ্রিস্টান-বৌদ্ধ বিভাজনে জর্জরিত করেছে: এড. টিপু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৩০ 🪪
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন সদর থানা অন্তর্গত ১৩নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। 
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ৪:৩০ মিনিটে মাসদাইর বাজার এলাকায় মসজিদের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, বাংলাদেশ একটি সন্তান, অথচ ফ্যাসিবাদী শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা সেই সন্তানকে দুই ভাগ করতে চেয়েছিলেন। একটি সন্তানকে কখনো সৎ মা বুকে টেনে নেয় না, কিন্তু আপন মা সন্তানকে আগলে রাখে। সৎ ভাই চায় ভাগাভাগি, আর আপন ভাই চায় ঐক্য। ফ্যাসিবাদী আওয়ামী লীগ এই দেশকে হিন্দু-মুসলিম, খ্রিস্টান-বৌদ্ধ বিভাজনে জর্জরিত করেছে। অথচ বিএনপি কখনোই বাংলাদেশ নামের এই সন্তানকে ভাগ করতে চায়নি, বরং ঐক্যবদ্ধ রাখতেই কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ হয়ে জনগণের ম্যান্ডেট নিন। কেউ যদি আওয়ামী লীগের ষড়যন্ত্রে সম্পৃক্ত হয়, তাহলে অতীতে যত গুম, খুন ও হত্যাকাণ্ড হয়েছে তার দায় তাদেরকেই নিতে হবে। আওয়ামী লীগ অতীতে ছাত্র সংগঠনের নেতাকর্মী ও আলেম-ওলামাদের রক্তে শাপলা চত্বর রঞ্জিত করেছিল তা ভুলে গেলে চলবে না।
অ্যাড. টিপু ১৩ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, এই ওয়ার্ড বিএনপির ঘাঁটি একে আরও শক্ত ঘাঁটিতে রূপান্তর করুন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী আদর্শেই আমরা ঐক্যবদ্ধ। ইনশাল্লাহ, ক্ষমতায় এসে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জাতীয়তাবাদী দলই জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করবে। উন্নয়নের অগ্রভাগে থাকবে ১৩ নম্বর ওয়ার্ড।
পরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট ও ধানের শীষের পক্ষে গণসংযোগ করে ভোট প্রার্থনা করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা।
মহানগর ১৩নং এড. শেখ  আঞ্জুম আহম্মেদ রিফাতের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক দুলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি  নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফহেত মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রাশিদা জামাল, মাকিত মোস্তাকিম শিপলু, সদর থানা বিএনপির সহ-সভাপতি শেখ সেলিম আহমেদ, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন চঞ্চল, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, ১৩নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. হারুন শেখসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102