সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম

মাসুদুজ্জামান মাসুদের পক্ষে নারায়ণগঞ্জের ১৩ নং ওয়ার্ডে গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৬৭ 🪪

আজ ২০ অক্টোবর ২০২৫, নারায়ণগঞ্জ মহানগরের ১৩ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার রূপরেখা সাধারণ মানুষের মাঝে তুলে ধরার অংশ হিসেবে বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়ানুরাগী ও বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদের পক্ষ থেকে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এই কর্মসূচিতে জনগণের হাতে লিফলেট পৌঁছে দেয়ার পাশাপাশি কেন এই ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত প্রয়োজন তা সরাসরি ব্যাখ্যা করা হয়। সাধারণ মানুষের রাষ্ট্র ও সমাজ নিয়ে বিদ্যমান উদ্বেগ, স্বপ্ন ও প্রত্যাশার প্রেক্ষাপটে এই কার্যক্রমে ব্যাপক উৎসাহ ও সাড়া পাওয়া গেছে।

গণসংযোগে নেতৃত্ব দেন ৯০’র স্বৈরাচার বিরোধী সর্বদলীয় ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্রদল নেতা ও ২৪’র জুলাই গণআন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন আনু। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও ৯০’র ছাত্রদল নেতা সরকার আলম, ৯০’র বিপ্লবী আন্দোলনের অন্যতম মুখ্য থানা যুবদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাহাঙ্গীর মাতবর, মহানগর যুবদলের সাবেক নেতা ও ৯০’র সম্মুখ সারির ছাত্রনেতা জয়নাল আবেদীন, নুর আলম ও দেলোয়ার।

এছাড়াও উপস্থিত ছিলেন ১৩ নং ওয়ার্ডের সম্মানিত প্রবীণ ও জনপ্রিয় বিএনপি নেতৃবৃন্দ আসলাম কাজী, প্রবীণ নেতা সিরাজ, সর্ব শ্রেণী-পেশার গ্রহনযোগ্য জনপ্রিয় নেতা আওলাদ, ইব্রাহিম, সিপন, শাহ জালাল, বাশার, পাভেল, সোহাগ, সেলিম, ইকবাল, জানে আলম, সঞ্জু, হাসানসহ ওয়ার্ডের সচেতন সামাজিক নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী।

গণসংযোগে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থার পুনর্গঠন সময়ের দাবি। তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার রূপরেখা দেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন। এই রূপরেখা বাস্তবায়নই পারে বাংলাদেশকে একটি কার্যকর, জবাবদিহিমূলক ও জনগণের রাষ্ট্রে রূপান্তর করতে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102