বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
স্বচ্ছ ভূমি সেবা ও সুশৃঙ্খল নারায়ণগঞ্জ গড়তে সফল ডিসি রায়হান কবির: সর্বমহলে প্রশংসা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন: শ্রদ্ধা জানালেন বিএনপি নেতা ফতেহ মোহাম্মদ রেজা রিপন এসএসসি-২০২৬: আদর্শ স্কুল নারায়ণগঞ্জে পাসের হার ৯৪.৮০ শতাংশ  নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মহানগরী আমীর আবদুল জব্বার আড়াইহাজারে সম্পত্তি বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ হামলায় আহত ৫ বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১১৮তম ফাঁসি দিবসে ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জের শ্রদ্ধা ও আলোচনা সভা প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে বিশাল গণমিছিল ও সমাবেশে হরতালের হুঁশিয়ারি সিদ্ধিরগঞ্জের ‘ক্লুলেস’ তানিয়া হত্যা মামলার মূল রহস্য ফাঁস, পিবিআইয়ের হাতে ঘাতক স্বামী গ্রেফতার এস. আলম ইসরাৎ পুনরায় বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক সভাপতি মনোনীত ফতুল্লায় রেললাইনের পাশে কয়েক হাজার মানুষের ঝুঁকিপূর্ণ চলাচল: এমপির কাছে বিকল্প সড়কের দাবি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৬২ 🪪
বুধবার ৮ অক্টোবর সন্ধ্যায় চাষাড়া মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিসে নারায়ণগঞ্জ মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশন এর মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুল মোমিন এর সভাপতিত্বে উক্ত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক ছাত্রনেতা  নুরুল আমিন। এসময় থানার রিপোর্ট পর্যালোচনায় বলেন, আরো বেশী শ্রমিক সেবায় আমাদের নিয়োজিত করতে হবে। সেক্টর ভিত্তিক কাজ বাড়াতে হবে শ্রমিকের অধিকার আদায়ে পেশা ভিত্তিক ট্রেড ইউনিয়ন বৃদ্ধি করতে হবে।
তিনি আরো বলেন, সব সময় নারী শ্রমিক সবচেয়ে বেশী বৈষম্যের শিকার হয়। আমাদের মা-বোন যারা অক্লান্ত পরিশ্রম করে কল কারখানায় কাজ করে যাচ্ছেন, নতুন বাংলাদেশে আর কোন বৈষম্য হতে দেওয়া হবেনা।
 আমরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সব সময় অবহেলিত ও বঞ্চিত শ্রমিকদের জন্য কাজ করে যাবো।
মহানগর সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন মুন্না’র সঞ্চালনায় উক্ত বৈঠকে আরো উপস্থিত ছিলেন মহানগরীর সিনিয়র সহ সভাপতি মোশাররফ হোসাইন, সহ সভাপতি মুন্সি মো : আব্দুল্লাহ ফাইসূল, সহকারী সাধারণ সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম,  দপ্তর সম্পাদক মুক্তিযোদ্ধা আবুল কালাম শিকদার এবং বিভিন্ন থানা সভাপতি সহ শ্রমিক নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102