বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
স্বচ্ছ ভূমি সেবা ও সুশৃঙ্খল নারায়ণগঞ্জ গড়তে সফল ডিসি রায়হান কবির: সর্বমহলে প্রশংসা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন: শ্রদ্ধা জানালেন বিএনপি নেতা ফতেহ মোহাম্মদ রেজা রিপন এসএসসি-২০২৬: আদর্শ স্কুল নারায়ণগঞ্জে পাসের হার ৯৪.৮০ শতাংশ  নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মহানগরী আমীর আবদুল জব্বার আড়াইহাজারে সম্পত্তি বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ হামলায় আহত ৫ বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১১৮তম ফাঁসি দিবসে ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জের শ্রদ্ধা ও আলোচনা সভা প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে বিশাল গণমিছিল ও সমাবেশে হরতালের হুঁশিয়ারি সিদ্ধিরগঞ্জের ‘ক্লুলেস’ তানিয়া হত্যা মামলার মূল রহস্য ফাঁস, পিবিআইয়ের হাতে ঘাতক স্বামী গ্রেফতার এস. আলম ইসরাৎ পুনরায় বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক সভাপতি মনোনীত ফতুল্লায় রেললাইনের পাশে কয়েক হাজার মানুষের ঝুঁকিপূর্ণ চলাচল: এমপির কাছে বিকল্প সড়কের দাবি

ডেঙ্গু প্রতিরোধে না’গঞ্জে জেলা প্রশাসনের অভিযান, এস এম ডেভেলপারকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২১৩ 🪪

ডেঙ্গু রোগের প্রকোপ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আজ একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার জনাব নাজমুল হুদা এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জনাব খন্দকার শমিত রাজা এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযান টিমে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা সমন্বয়ে গঠিত ছিলেন। এছাড়া, সিটি কর্পোরেশন এই উদ্যোগের সঙ্গে যুক্ত ছিল। পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: রাসেল মাহামুদ অভিযানে উপস্থিত ছিলেন।

ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ ও মশা প্রজনন ক্ষেত্র ধ্বংসের অংশ হিসেবে দেওভোগ, ফতুল্লা, নারায়ণগঞ্জে অবস্থিত “এস এম ডেভেলপার” নামক প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটি উন্মুক্ত স্থানে নির্মাণ সামগ্রী ফেলে রেখে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ লঙ্ঘন করায় তাদের সতর্ক করা হয় এবং ৫,০০০/- (পাঁচ হাজার টাকা) জরিমানা ধার্য করা হয়।

পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয় জানিয়েছে যে, পরিবেশ সংরক্ষণ বিধিমালা কার্যকর রাখতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102