বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
স্বচ্ছ ভূমি সেবা ও সুশৃঙ্খল নারায়ণগঞ্জ গড়তে সফল ডিসি রায়হান কবির: সর্বমহলে প্রশংসা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন: শ্রদ্ধা জানালেন বিএনপি নেতা ফতেহ মোহাম্মদ রেজা রিপন এসএসসি-২০২৬: আদর্শ স্কুল নারায়ণগঞ্জে পাসের হার ৯৪.৮০ শতাংশ  নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মহানগরী আমীর আবদুল জব্বার আড়াইহাজারে সম্পত্তি বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ হামলায় আহত ৫ বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১১৮তম ফাঁসি দিবসে ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জের শ্রদ্ধা ও আলোচনা সভা প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে বিশাল গণমিছিল ও সমাবেশে হরতালের হুঁশিয়ারি সিদ্ধিরগঞ্জের ‘ক্লুলেস’ তানিয়া হত্যা মামলার মূল রহস্য ফাঁস, পিবিআইয়ের হাতে ঘাতক স্বামী গ্রেফতার এস. আলম ইসরাৎ পুনরায় বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক সভাপতি মনোনীত ফতুল্লায় রেললাইনের পাশে কয়েক হাজার মানুষের ঝুঁকিপূর্ণ চলাচল: এমপির কাছে বিকল্প সড়কের দাবি

দল যাকে মনোনয়ন দেবে, আমরা তার পক্ষেই কাজ করবো: সোহেল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৪২৬ 🪪

 বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত জাতীয় মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে জনগণের কাছে এর গুরুত্ব তুলে ধরতে নারায়ণগঞ্জে ব্যাপক লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। প্রাইম ওয়াশিং প্ল্যান্টের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক জহির আহমেদ সোহেল এই কর্মসূচির উদ্বোধন করেন।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আবু জাফর আহমেদ বাবুলের পক্ষে সোমবার (৬ এপ্রিল) সকাল ১১টায় এই লিফলেট বিতরণ শুরু হয়। কর্মসূচির শেষে গণমাধ্যমকে এসব কথা জানান জহির আহমেদ সোহেল।

তিনি বলেন, “আমরা জনগণের কাছে তারেক রহমানের ৩১ দফার কল্যাণকর দিকগুলো তুলে ধরতে এসেছি, যাতে তারা জানতে পারে এই দফাগুলো রাষ্ট্রের জন্য কতটা সুফল বয়ে আনবে।”

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “আমার ভাই আবু জাফর আহমেদ বাবুল আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি তাকে মনোনয়ন দেন এবং জনগণ আমাদের পাশে থাকে, তাহলে অবশ্যই আমরা দেশ ও জনগণের উন্নয়নে কাজ করবো। দল যাকে মনোনয়ন দেবে, আমরা তার পক্ষেই কাজ করবো। সর্বোপরি, জনগণই সকল ক্ষমতার মালিক।”

লিফলেট বিতরণ কর্মসূচিটি নগরীর মিশনপাড়া মোড় থেকে শুরু হয়ে খানপুর, বউবাজার, ব্যাংক কলোনী, ইসদাইর হয়ে চাষাড়া মোড় ঘুরে পুনরায় মিশনপাড়া মোড়ে এসে শেষ হয়। এই কর্মসূচিতে বিভিন্ন এলাকার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থকসহ স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102