বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কথনের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তীতে গল্প আড্ডা  বাসে অতিরিক্ত ভাড়া আদায় ও জনভোগান্তির প্রতিবাদে নারায়ণগঞ্জে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের বিক্ষোভ ‎বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখা কমিটির পুনর্গঠন ত্বকী হত্যার ১৫৮ মাস: বিচারের দাবিতে শুক্রবার আলোক প্রজ্বলন সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান

আপনারা নির্যাতিত ত্যাগী নেতা চান, না সুবিধাবাদী নেতাদের চান? এড. টিপু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১২২ 🪪
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মীসভা ও বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বক্তব্যের শুরুতেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে এড. আবু আল ইউসুফ খান টিপু নেতাকর্মীদের উদ্দেশে প্রশ্ন রাখেন আপনারা কি দল চান, না টাকা চান? এ প্রশ্নের জবাবে নেতাকর্মীরা এক কণ্ঠে বলেন, আমরা দল চাই।
তিনি পুনরায় প্রশ্ন করেন, আপনারা নির্যাতিত ত্যাগী নেতা চান, না সুবিধাবাদী নেতাদের চান?
এ সময় উপস্থিত সবাই একযোগে বলেন, আমরা ত্যাগীদেরকেই চাই।
যারা শুধু টাকা কামানোর জন্য দলে এসেছেন, তাদের অনুরোধ করবো আপনারা ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসুন। বিএনপির কোনো দায়িত্ব আপনাদের দরকার নেই। ব্যবসা করতে চাইলে বালু, টেন্ডার, জমি সব রকম ব্যবসা করতে পারবেন।
সামনে যে নির্বাচন আসছে, সেখানে আপনারা কাদের প্রার্থী হিসেবে চান? সুবিধাবাদীদের, না দলের জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন তাদের? উত্তরে নেতাকর্মীরা আবারও একসঙ্গে বলেন, আমরা ত্যাগীদেরকেই চাই।
তিনি ইউনিয়ন কমিটিকে উদ্দেশ্য করে বলেন,
কলাগাছিয়া বাংলাদেশের বৃহত্তম ইউনিয়ন। সভাপতি ও সম্পাদক সাহেব, আপনারা কিভাবে এই অবস্থানে এসেছেন তা যেন ভুলে না যান। আগামী সাত দিনের মধ্যে ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কমিটি গঠন করতে না পারলে বর্তমান কলাগাছিয়া ইউনিয়ন কমিটি পুনর্বিবেচনা করা হবে।
৩১ দফা বাস্তবায়নই গণতন্ত্র পুনরুদ্ধারের পথ
বক্তারা বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার করতে হবে। এজন্য তৃণমূল পর্যায়ের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহদুল্লাহ মুকুল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
শনিবার (৪ অক্টোবর) বাদ আসর হাজী ইব্রাহীম আলমচান স্কুলের হলরুমে অনুষ্ঠিত এই কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মো. রেজা রিপন, আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মুজিবুর রহমান, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102