বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
স্বচ্ছ ভূমি সেবা ও সুশৃঙ্খল নারায়ণগঞ্জ গড়তে সফল ডিসি রায়হান কবির: সর্বমহলে প্রশংসা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন: শ্রদ্ধা জানালেন বিএনপি নেতা ফতেহ মোহাম্মদ রেজা রিপন এসএসসি-২০২৬: আদর্শ স্কুল নারায়ণগঞ্জে পাসের হার ৯৪.৮০ শতাংশ  নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মহানগরী আমীর আবদুল জব্বার আড়াইহাজারে সম্পত্তি বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ হামলায় আহত ৫ বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১১৮তম ফাঁসি দিবসে ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জের শ্রদ্ধা ও আলোচনা সভা প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে বিশাল গণমিছিল ও সমাবেশে হরতালের হুঁশিয়ারি সিদ্ধিরগঞ্জের ‘ক্লুলেস’ তানিয়া হত্যা মামলার মূল রহস্য ফাঁস, পিবিআইয়ের হাতে ঘাতক স্বামী গ্রেফতার এস. আলম ইসরাৎ পুনরায় বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক সভাপতি মনোনীত ফতুল্লায় রেললাইনের পাশে কয়েক হাজার মানুষের ঝুঁকিপূর্ণ চলাচল: এমপির কাছে বিকল্প সড়কের দাবি

শ্রমিক মজলিসের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে না’গঞ্জে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৪৩ 🪪

শ্রমিক মজলিসের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) বিকেল সাড়ে ৩টা থেকে মাগরিব পর্যন্ত এই সমাবেশ চলে, যেখানে বিপুল সংখ্যক শ্রমিক ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শ্রমিক মজলিস নারায়ণগঞ্জ জেলা সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল করিম। তাঁর বক্তব্যে তিনি শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং সংগঠনের ২৬ বছরের পথচলায় অর্জিত সাফল্য তুলে ধরেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনে খেলাফত মজলিস মনোনীত এমপি প্রার্থী ও মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, যিনি শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে তাঁদের পাশে থাকার অঙ্গীকার করেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, খেলাফত মজলিসের জেলা সমাজকল্যাণ সম্পাদক আব্দুল করীম মিন্টু, ফতুল্লা থানা সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শ্রমিক মজলিস জেলা সহ-সভাপতি সেলিম হুসাইন, আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক আবু কাউসার সরকার, সাংগঠনিক সম্পাদক আলমাস হোসেন, বায়তুলমাল সম্পাদক আবুল বাশার, ইসলামী ছাত্র মজলিসের জেলা সভাপতি আনাস আহমদ, মহানগর সেক্রেটারি ফজলে রাব্বি, জেলা সেক্রেটারি কামরুল হাসান মিরাজ প্রমুখ।

বক্তারা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে শ্রমিকদের ভূমিকার কথা তুলে ধরেন এবং তাঁদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকারের কাছে বিভিন্ন দাবি জানান। সমাবেশ শেষে ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ মিছিল করেন। 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102