বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এসএসসি-২০২৬: আদর্শ স্কুল নারায়ণগঞ্জে পাসের হার ৯৪.৮০ শতাংশ  নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মহানগরী আমীর আবদুল জব্বার আড়াইহাজারে সম্পত্তি বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ হামলায় আহত ৫ বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১১৮তম ফাঁসি দিবসে ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জের শ্রদ্ধা ও আলোচনা সভা প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে বিশাল গণমিছিল ও সমাবেশে হরতালের হুঁশিয়ারি সিদ্ধিরগঞ্জের ‘ক্লুলেস’ তানিয়া হত্যা মামলার মূল রহস্য ফাঁস, পিবিআইয়ের হাতে ঘাতক স্বামী গ্রেফতার এস. আলম ইসরাৎ পুনরায় বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক সভাপতি মনোনীত ফতুল্লায় রেললাইনের পাশে কয়েক হাজার মানুষের ঝুঁকিপূর্ণ চলাচল: এমপির কাছে বিকল্প সড়কের দাবি সম্প্রীতির টানে জামায়াত কার্যালয়ে রাজীব: অভিনন্দন জানালো শিবির নারায়ণগঞ্জ সদরের রাস্তা ও স্কুল পরিদর্শন সহ শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করলেন ইউএনও ফয়েজ উদ্দিন

জাকির খানের ৫২তম জন্মদিনে রাকিব হাসান রাজের আয়োজনে বৃক্ষরোপণ ও কেক কাটা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১০ 🪪

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা জাকির খানের ৫২তম জন্মদিন উপলক্ষে এক বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) বাদ যোহর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ডস্থ বন্দর রেলী আবাসিক এলাকায় জাকির খানের নিজস্ব কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উৎসবমুখর আয়োজনের নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাকিব হাসান রাজ।

এই বিশেষ দিনে, রাকিব হাসান রাজের উদ্যোগে জাকির খানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বৃক্ষরোপণ করা হয়। এরপর কেক কেটে জাকির খানের জন্মদিন উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকগণ।

উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের আহবায়ক সলিমুল্লাহ করিম সেলিম,  শাহাদাৎত, আমিনুল ইসলাম, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক দিদার খন্দকার, সাইদুল ইসলাম টুলু, মহিউদ্দিন শিশির, যুবদল নেতাপারভেজ মল্লিক, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, রিফাত, আসিফ, পান্না, মারুফ, লিয়ন খান, জাহাঙ্গীর, ইব্রাহিম, তানভির, সোহান, কাদির, শান্ত, অনিক সহ স্থানীয় জনসাধারণ ও এলাকাবাসী। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

জাকির খানের ৫২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এই কর্মসূচি তার রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102