সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম

যৌথবাহিনীর অভিযানে জিমখানা থেকে মাদক কারবারি আলম চাঁনসহ আটক ২৪, মাদক ও অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪১ 🪪

নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন জিমখানা এলাকায় এক বিশেষ যৌথ অভিযানে শীর্ষ মাদক কারবারি আলম চাঁন ও দুই নারী মাদক ব্যবসহ মোট ২৪ জনকে আটক করা হয়েছে। পুলিশ, সেনাবাহিনী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সমন্বয়ে গঠিত এই দল সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত অভিযান পরিচালনা করে।

অভিযানে মাদক কারবারি আলম চাঁনের বসতঘর থেকে আনুমানিক দেড় কেজি গাঁজা, ২৫০ মিলি বিদেশি মদ, তিনটি বড় ছোরা, একটি স্টিলের চাপাতি, একটি টেঁটা এবং দুটি লোহার পাইপ উদ্ধার করা হয়। আলম চাঁনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হবে। তার বিরুদ্ধে সদর থানায় ইতোমধ্যেই ১০টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

এছাড়াও, জিমখানা এলাকার পারভীন আক্তার (৩৫) এর কাছ থেকে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং আফরিনা @হাসি (৫০) এর কাছ থেকে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করা হয়। নারী পুলিশের সহায়তায় এই দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।

অভিযানের সময় আটককৃতদের মধ্যে আরও ৫ জনকে গাঁজা রাখা ও সেবনের অপরাধে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট টি এম রাহসিন কবির বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলেন: ১. মোঃ ফয়সাল (২১), রেলওয়ে কলোনি, নতুন জিমখানা – ১২ দিনের সাজা। ২. রিফাত (২০), শারকল, বরিশাল (বর্তমান ঠিকানা জল্লার পার, নারায়ণগঞ্জ সদর) – ১২ দিনের সাজা। ৩. জুবায়ের ভূইয়া রানা (৩৬), ৩৯৬ দেওভোগ পাক্কা রোড, নারায়ণগঞ্জ সদর – ২০ দিনের সাজা। ৪. মোঃ মোস্তফা হোসেন (২৬), জল্লারপাড়, নারায়ণগঞ্জ সদর – ১৪ দিনের সাজা। ৫. অভিনন্দী (৩০), ডাল পট্টি, নারায়ণগঞ্জ সদর – ৭ দিনের সাজা দেওয়া হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102