সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম

নাসিক ১৯ নং ওয়ার্ডে এমপি প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৩ 🪪
২৪ সেপ্টেম্বর বুধবার বাদ আসর বাংলাদেশ জামায়াতে ইসলামী বন্দর দক্ষিণ সাংগঠনিক  থানার নাসিক ১৯ নং ওয়ার্ডের  উদ্যোগে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা করেন  জামায়াতে ইসলামী মনোনীত নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি পদপ্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ।
গণসংযোগ বন্দর মদনগঞ্জ বাজার মসজিদের সামনে থেকে শুরু করে কাচা বাজার, বটতলা, বসুন্ধরা, পুলিশ ফারির মোড় হয়ে ফরাজিকান্দা স্টানে শেষ হয়। এসময় এলাকাবাসীর উদ্যেশে মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন দেশে কোরআনের আইন না থাকার কারণে, দেশটি জুলুমের মধ্যে নিমজ্জিত হয়েছে, এই জুলুম থেকে মুক্তির মূল মন্ত্র আল্লাহর আইন সৎ লোকের শাসন। আমরা চাইলেই দেশের সকল মানুষ একত্রিত হয়ে কুরআনের আইন চালু করতে পারবো ইনশাআল্লাহ। এ সময় তিনি আরো বলেন  অতীতে আপনারা অনেক কিছু দেখেছেন এবার ভিন্ন কিছু দেখার জন্য প্রস্তুত হন। আল্লাহ তায়ালার রহমতে দেশ ও দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা সম্ভব হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী শুরু থেকে এখন পর্যন্ত দেশ ও দেশের জনগণের কল্যাণে কাজ করে গেছেন, স্বৈরাচারী সরকারের জুলুম নির্যাতনের মধ্যে থেকেও আমাদের এ কাজ অব্যাহত ছিল, এখন  আরো ব্যাপকভাবে করার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ।  তাই আমরা আপনাদের পাশে থেকে আপনাদের খেদমত করার চেষ্টা করছি।
উক্ত গণসংযোগে উপস্থিত ছিলেন

বন্দর দক্ষিণ থানা আমীর ফজলুল হাই জাফরী। থানা সেক্রেটারি কাজী রেদোয়ানুল হক মামুন। ওয়ার্ড  সভাপতি গোলাম আহাদ, দিলবার হোসাইন, আবুল হোসেন সহ এলাকার শতাধিক জামায়াত নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102