মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় রেললাইনের পাশে কয়েক হাজার মানুষের ঝুঁকিপূর্ণ চলাচল: এমপির কাছে বিকল্প সড়কের দাবি সম্প্রীতির টানে জামায়াত কার্যালয়ে রাজীব: অভিনন্দন জানালো শিবির নারায়ণগঞ্জ সদরের রাস্তা ও স্কুল পরিদর্শন সহ শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করলেন ইউএনও ফয়েজ উদ্দিন এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা রেজা রিপন নারায়ণগঞ্জে বিদ্যানিকেতন হাই স্কুলে আন্ত: শ্রেনী ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত টিসিবি ডিলারে আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই-দিপু এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আতাউর রহমান জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সদস্যকে সেলাই মেশিন উপহার দিল সদর উপজেলা প্রশাসন বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান

চলমান প্রকল্প নিয়ে না’গঞ্জ সিটি করপোরেশনকে নাগরিক আন্দোলনের স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৫ 🪪

নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলন আজ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছে। স্মারকলিপিতে কদম রসুল সেতুর চলমান কাজ, নারায়ণগঞ্জের সাথে মেট্রোরেল সংযোগের প্রয়োজনীয়তা এবং খানপুরে কন্টেইনার পোর্ট নির্মাণের অযৌক্তিকতাসহ পাঁচটি চলমান প্রকল্প নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বি স্বাক্ষরিত এই স্মারকলিপিতে প্রকল্পগুলোতে অস্বচ্ছতা, অপরিকল্পনা এবং সমীক্ষার অভাবের অভিযোগ আনা হয়েছে।

স্মারকলিপিতে বলা হয়েছে, বিগত সরকারের আমলে গৃহীত এই প্রকল্পগুলো সম্পর্কে অংশীজনদের কোনো মতামত গ্রহণ করা হয়নি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সিটি কর্পোরেশন প্রকল্পগুলো নাগরিকদের সামনে তুলে ধরার পর সেগুলো সম্পর্কে বিস্তারিত জানা যায়। নাগরিক আন্দোলন মনে করে, উন্নয়নের নামে এসব প্রকল্প লুটপাটের সুযোগ তৈরির জন্য প্রণীত হয়েছে।

স্মারকলিপির প্রধান কয়েকটি দাবি ও উদ্বেগ নিয়ে নাগরিক আন্দোলন কদম রসুল সেতুর কাজ চলমান রেখে পশ্চিমাংশের মুখ পরিবর্তন করার সিদ্ধান্তকে অপরিণামদর্শী উল্লেখ করেছে। তাদের মতে, এটি কেবল খরচ বৃদ্ধি করবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াবে। এই বিষয়ে স্বচ্ছতা এবং যথাযথ পরিকল্পনার দাবি জানানো হয়েছে।

নারায়ণগঞ্জকে এখনও একটি ‘বি-শ্রেণিভুক্ত’ জেলা হিসেবে উল্লেখ করে স্মারকলিপিতে ঢাকার সাথে নারায়ণগঞ্জের মেট্রোরেল সংযোগের জোর দাবি জানানো হয়েছে। এটিকে নারায়ণগঞ্জবাসীর জনদাবি হিসেবে আখ্যায়িত করে দ্রুত এই সংযোগ স্থাপনের জন্য প্রশাসকের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

শহরের খানপুরে কন্টেইনার পোর্ট নির্মাণের সিদ্ধান্তকে ‘সম্পূর্ণ অযৌক্তিক, অবাস্তব এবং অপ্রয়োজনীয়’ আখ্যায়িত করেছে নাগরিক আন্দোলন। বিআইডব্লিউটিএ কর্তৃক অংশীজনদের পাশ কাটিয়ে প্রকল্পটি গ্রহণ করার তীব্র সমালোচনা করা হয়েছে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে যে, পানগাঁওয়ে ৫৫ হাজার বর্গমিটার কন্টেইনার ইয়ার্ডে সাড়ে তিন হাজার টিইইউ ধারণ ক্ষমতা সম্পন্ন একটি কন্টেইনার পোর্ট বিদ্যমান, যার ৪০ শতাংশ অব্যবহৃত থাকে। জনবহুল এলাকায় এমন প্রকল্প বিরল এবং এর সাথে ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনাও অস্বচ্ছ। নাগরিক আন্দোলন মনে করে, এটি সমীক্ষা ছাড়াই কেবল অর্থ আত্মসাতের উদ্দেশ্যে করা হচ্ছে এবং যথাযথ আলোচনার পূর্ব পর্যন্ত এর কাজ বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে।

নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলন মনে করে, এই প্রকল্পগুলো শহরের পরিবেশ, অর্থনীতি এবং জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলবে। তারা প্রশাসকের কাছে এসব বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102