সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত 

বিএনপিতে যোগদান করায় শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদকে সাদরিলের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৩ 🪪

বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও ক্রীড়ানুরাগী নারায়ণগঞ্জের সন্তান মাসুদুজ্জামান মাসুদ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগদান করায় নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. গিয়াস উদ্দিনের সন্তান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক , সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি মো.জি এম সাদরিল।

মঙ্গলবার ২৩সেপ্টেম্বর আনুমানিক বিকেল ৫টার সময় পশ্চিম তল্লা এলাকায় মাসুদুজ্জামান মাসুদের নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান মডেল গ্রুপে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জান।

এই সময় তাদের দুজনের মধ্যে রাজনৈতিক মতবিনিময় সহ বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়।

২২ সেপ্টেম্বর ২০২৫ নারায়ণগঞ্জের সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদ আনুষ্ঠানিকভাবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর হাতে ফুল তুলে দিয়ে মাসুদুজ্জামান মাসুদ দলে যোগদান করেন। পরে তিনি রুহুল কবির রিজভীর হাত থেকে সদস্যপথ গ্রহন করেন।

তখন উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) ছায়েদুল আলম বাবুল, ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান দিপু ভূইয়া, জেলা যুগ্ম-আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, এবং মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।

এই শুভেচ্ছা বিনিময়ের জিএম সাদরিলের সাথে যারা উপস্থিত ছিলেন,
নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি জহিরুল ইসলাম জয়, সাধারণ সম্পাদক মো. রবিন, সহ-সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, সহ দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ রনি,ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সেলিম শেখ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102