সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম

দুর্গাপূজায় নারীদের নিরাপত্তার দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে মহিলা পরিষদের স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪০ 🪪
বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষে একটি টীম আসন্ন শারদীয় দুর্গা পূজায় নারী ও কন্যা শিশুসহ সকলের নিরাপত্তা প্রদানের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে স্বাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করেন।
মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর বেলা ১২ টায় নারায়ণগঞ্জ জেলাসহ সারা দেশে এই উৎসব যাতে সুষ্ঠু ও সুন্দর এবং আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।
নারী ও শিশুরা যাতে নিরাপদ পরিবেশে দুর্গোৎসব পালন করতে পারে, সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে।ধর্ম যার যার, রাষ্ট্র সবার। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকুক। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।নারায়ণগঞ্জ জেলাসহ সারা দেশে আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব অনূষ্ঠিত হবে বলে প্রত্যাশা করেন। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করে এডিসি জেনারেল। এরপর পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করে  স্মারকলিপি প্রদান করা হয়।
বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন, জেলা সাধারণ সম্পাদক  রহিমা খাতুন, প্রচার সম্পাদক রোজী আবেদিন,  প্রোগ্রাম এক্সিকিউটিভ সুজাতা আফরোজ, সদস্য কাউওসার আক্তার পান্না।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102