মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় রেললাইনের পাশে কয়েক হাজার মানুষের ঝুঁকিপূর্ণ চলাচল: এমপির কাছে বিকল্প সড়কের দাবি সম্প্রীতির টানে জামায়াত কার্যালয়ে রাজীব: অভিনন্দন জানালো শিবির নারায়ণগঞ্জ সদরের রাস্তা ও স্কুল পরিদর্শন সহ শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করলেন ইউএনও ফয়েজ উদ্দিন এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা রেজা রিপন নারায়ণগঞ্জে বিদ্যানিকেতন হাই স্কুলে আন্ত: শ্রেনী ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত টিসিবি ডিলারে আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই-দিপু এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আতাউর রহমান জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সদস্যকে সেলাই মেশিন উপহার দিল সদর উপজেলা প্রশাসন বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান

দুর্গাপূজায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৪ 🪪

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সকালে রামকৃষ্ণ মিশনের পূজা মন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের জানিয়েছেন যে, এবারের শারদীয় দুর্গাপূজায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন যে, বিগত বছরগুলোর তুলনায় এবার আরও বেশি সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট থাকবে এবং উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে।

উপদেষ্টা জানান, সারাদেশে ৩৩ হাজার পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আনসার, পুলিশ, র‍্যাব, বিজিবি এবং সেনাবাহিনী মোতায়েন থাকবে বলে তিনি উল্লেখ করেন। এ সময় তিনি পূজার সার্বিক নিরাপত্তা ও প্রস্তুতি কার্যক্রম ঘুরে দেখেন এবং আয়োজকদের সাথে কথা বলে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

তিনি বিশেষভাবে নারায়ণগঞ্জের পরিস্থিতি উল্লেখ করে বলেন, জেলায় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের শঙ্কা নেই। ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং সকল মন্ডপে সিসি ক্যামেরার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “এবার পূজা উৎসবমুখর হবে। নিরাপত্তার কোনো ঘাটতি নেই।” তিনি আরও যোগ করেন যে, নারায়ণগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময়ই বিদ্যমান ছিল এবং এবছর তা আরও উন্নত হয়েছে।

সারাদেশের ৩৩ হাজার পূজামন্ডপের জন্য গৃহীত নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত তুলে ধরে উপদেষ্টা জানান যে, প্রতিটি মন্ডপে পূজা উদযাপন কমিটি ৭ জন করে ভলেন্টিয়ার নিয়োগ দেবে, এছাড়াও ৮ জন করে আনসার সদস্য থাকবে। পাশাপাশি পুলিশ, র‍্যাব, এবং সেনাবাহিনীর সদস্যরাও নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে।

এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, পুলিশ সুপার মোহাম্মদ জসীমউদ্দিন, র‍্যাব-১১ অধিনায়ক লেঃ কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির উপদেষ্টা প্রবীর কুমার সাহা, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, আমলাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা, তারাপদ আচার্য এবং মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব শ্রী ঋষিকেশ মন্ডল মিঠুসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102