মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ ২০ বছর পর উদ্ধার হচ্ছে হাফেজীবাগের বিশাল পুকুর; সংস্কার কাজ পরিদর্শনে নাসিক প্রশাসক আওয়ামী লীগের নাশকতা রুখতে নারায়ণগঞ্জে টিপুর নেতৃত্বে বিশাল শান্তি মিছিল; ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক দলের যোগদান নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের এমপিপুত্র সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি: বহিষ্কার প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার

না’গঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬১ 🪪

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের চলমান সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়া। বৃহস্পতিবার সকালে তিনি সশরীরে উপস্থিত হয়ে কাজের তদারকি করেন এবং সংশ্লিষ্টদের সাথে সার্বিক বিষয়ে আলোচনা করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন, নেজারত ডেপুটি কালেক্টর মোঃ তারিকুল ইসলাম, এবং জেলা প্রশাসক কার্যালয়ের নাজির মোঃ কামরুল ইসলাম সহ জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারীবৃন্দ।

জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়া সংস্কার কাজের ইঞ্জিনিয়ারের সাথে কাজের মান ও অগ্রগতির বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে জেলা প্রশাসক জানান, এই ঈদগাহ মাঠে প্রথম নামাজ পড়তে এসে তিনি মাঠের বেহাল দশা দেখে ব্যথিত হয়েছিলেন। বিশেষ করে ঈদগাহ মাঠের সামনের হেলে পড়া কাঠামো এবং ভাঙা দেয়াল তাকে বিচলিত করে। তিনি মনে করেন, নারায়ণগঞ্জের মতো একটি ঐতিহ্যবাহী জেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠের এমন অবস্থা কোনোভাবেই কাম্য নয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে ঈদগাহ মাঠটিকে মোঘল সাম্রাজ্যের আদলে সংস্কারের জন্য কয়েকটি ডিজাইন কমিটির কাছে উপস্থাপন করা হয়। কমিটির সর্বসম্মতিক্রমে একটি ডিজাইন চূড়ান্ত করা হয় এবং সেই অনুযায়ী সংস্কার কাজ শুরু হয়েছে। আজ সেই সংস্কার কাজের ঢালাই শুরু হয়েছে জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, খুব দ্রুতই কাজটি সম্পন্ন করে নারায়ণগঞ্জবাসীকে মোঘল সাম্রাজ্যের সৌন্দর্যের আদলে তৈরি একটি দৃষ্টিনন্দন ঈদগাহ উপহার দেওয়া সম্ভব হবে।

প্রাচ্যের ড্যান্ডিখ্যাত ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ জেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠের স্থাপনা দীর্ঘদিন ধরে অযত্ন ও অবহেলায় পড়ে থাকলেও এর আগে কোনো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়ার এই সৃজনশীল ও জনহিতকর উদ্যোগ ইতিমধ্যেই সর্বমহলে প্রশংসিত হয়েছে।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102