সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত 

অসহায়দের মাঝে দুঃস্থ মানব কল্যাণ সোসাইটির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ১৪৮ 🪪

সামাজিক সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন দুঃস্থ মানব কল্যাণ সোসাইটির উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

৫ জুন বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জ থানাধীন পাঠানটুলী এলাকায় এ ঈদের শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি মোঃ মিঠুন মিয়ার এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ সভাপতি ও নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডি এইচ বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ শফিকুল ইসলাম আরজু, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক সবুজ।

উপস্থিত অতিথিগন তাদের বক্তব্যে বলেন, সমাজের অসহায় মানুষের জন্য দুঃস্থ মানব কল্যাণ সোসাইটি সর্বদাই সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আজ এই ঈদ শুভেচ্ছা উপহার তাদের মহতী উদ্যোগের প্রতিফলন। আমরা চাই সমাজের বিত্তবানরাও যেনো সাধারণ মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে পাশে থাকেন। আমরা সকলে এ ভাবে এগিয়ে আসলে সমাজে যারা অসহায় ও দরিদ্র আছেন তাদের মুখে আনন্দের হাসি ফুটে উঠবে। সংগঠনের সাথে যারা জড়িত ও সহযোগিতা করে আসছেন সকলকে অভিনন্দন জানান।

এ সময় আরোও উপস্থিত ছিলেন, নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ আক্তার হোসেন, নাসিক ৮ ওয়ার্ড মুলদলের সেচ্ছা বিষয়ক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সদস্য মোঃ জাকির হোসেন, মোঃ শাহিন, মোঃ জহির, মোঃ মনিরসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102