সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত 

পশুর হাটের নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করায় সেনাবাহিনী ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানালেন সাদরিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১৮৯ 🪪

সিদ্ধিরগঞ্জের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড বটতলা বালুরমাঠ এলাকার কোরবানীর পশুরহাটে নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করায় বাংলাদেশ সেনাবাহিনীর নারায়ণগঞ্জ ক্যাম্পের কর্মকর্তা, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব ১১) এর কর্মকর্তা, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ পুলিশ প্রশাসনসহ সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অত্র হাটের সার্বিক তত্বাবধায়নের দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম মুহাম্মাদ সাদরিল।

সাদরিল বলেন, আমাদের নাসিক ৫নং ওয়ার্ড বটতলা বালুরমাঠ এলাকার কোরবানীর পশুর হাটটি সম্পুর্ন সরকারি বিধি বিধান মেনে পরিচালিত হচ্ছে এখানে কোন ধরনের অনিয়ম নেই। আমাদের হাটের সার্বিক নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করায় আমি বাংলাদেশ সেনাবাহিনীর নারায়ণগঞ্জ ক্যাম্পের কর্মকর্তা, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব ১১) এর কর্মকর্তা, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ পুলিশ প্রশাসনসহ সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের প্রতি অত্যান্ত কৃতজ্ঞ। বিশেষ করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ শাহিনুর আলমের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রশাসনের তৎপরতায় আমাদের হাটে ক্রেতা বিক্রেতা সবাই নিরাপদে কোরবানীর পশু ক্রয় বিক্রয় করছে।

তিনি বলেন, এছাড়াও আমাদের নাসিক ৫নং ওয়ার্ড বটতলা বালুরমাঠ এলাকার কোরবানীর পশুর হাটটি সম্পুর্ন সিসি ক্যামেরায় আওতাধীন, রয়েছে নিজস্ব নিরাপত্তা ব্যাবস্থাসহ ক্রেতা বিক্রেতাদের জন্য সকল প্রকার ব্যাকিং সুবিধা। আমি আশা করি আল্লাহর রহমতে সেনাবাহিনী, র‌্যাবসহ পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগীতায় আমরা সুন্দরভাবে হাট পরিচালনা করতে পারবো ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102