সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম

শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকিতে বিএনপি নেতা মহসীনের উদ্দ্যেগে  দোয়া ও খাবার বিতরণ   

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১০৬ 🪪

শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকিতে বিএনপি নেতা মহসীনের উদ্দ্যেগে  দোয়া ও খাবার বিতরণ

বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা  এবং সাবেক রাষ্ট্রপতি শহিদ  জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন সদর থানা  বিএনপির নেতা মহোসীনের উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা  হয়েছে।

শনিবার  (৩১ মে) বাদ জোহর গোকনগর মেইন রোড সংলগ্ন কার্য্যলয়ে বিএনপির নেতা মহোসীনের আয়োজনে এ কর্মসূচী পালন করে স্হানীয়   দলীয় নেতা-কর্মীরা।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খাঁন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খাঁন টিপু।

দোয়া অনুষ্ঠানে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করা হয়। পরে অসহায় ও দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আওতাধীন সদর থানা  বিএনপি’র যুগ্ন আহ্বায়ক মোঃ  মহোসীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত, ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ  রেজা রিপন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড, রফিক উদ্দিন আহম্মেদ,  ডাঃ মজিবুর রহমান, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি’র সভাপতি মাসুদ রানা, গোকনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আক্তার হোসেন,  শুভ ওসমান, শুভ আহমেদ,ইরফান আহমেদ  সহ  প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102