সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম

শতবর্ষ উদযাপন উপলক্ষে দাবা টুর্নামেন্টে এন্ট্রি আহবান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২৩৯ 🪪
নারায়ণগঞ্জ জেলার ঐতিহ্যবাহী আই ই টি সরকারী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে আগামী ২৩ মে আন্তর্জাতিক র‍্যাপিড স্কুল চেস টুর্নামেন্ট শুরু হবে। উদ্বোধন করবেন গ্র্যান্ডমাস্টার মোল্লা আবদুল্লাহ আল রাকিব।
আর্কষণীয় ক্রেস্ট, মেডেল ও সাটিফিকেটসহ ৬০ হাজার টাকার অর্থ পুরস্কারের এ টুর্নামেন্টে অংশগ্রহণে আগ্রহী খেলোয়াড়দের ২১মে এর মধ্যে নির্ধারিত এন্ট্রি ফিসহ নাম অন্তভুক্ত করার জন্য বলা হয়েছে। অংশগ্রহণকারীদের জন্য মোট ২৫টি পুরস্কার থাকছে।নাম এন্ট্রি করার জন্য হটলাইন (01724921164) নম্বর রাখা হয়েছে। এ নম্বরেই বিকাশ কিংবা নগদে এন্ট্রি ফি দেওয়া যাবে। নারায়ণগঞ্জের স্কুলের ছাত্রছাত্রীদের জন্য এন্ট্রি ফি ৩১০ টাকা, নারায়ণগঞ্জের বাইরের স্কুলের ক্ষেত্রে অঙ্কটা ৫১০ টাকা। এন্ট্রি করার পর হটলাইন নম্বরের হোয়াটসঅ্যাপে অংশগ্রহণকারীর পূর্ণ নাম, জন্মতারিখ, খেলোয়াড় আইডি (যদি থাকে), স্কুলের নাম এবং মোবাইল নম্বর দিতে হবে।

হেরিটেজ স্কুলের পৃষ্ঠপোষকতায় ২৩ মে সকাল ১০টা থেকে টুর্নামেন্টের খেলা আই ই টি স্কুল (হাজীগঞ্জ) প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্ট শেষে বিকেলে পুরস্কার বিতরণ করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি ও বাংলাদেশ পুলিশের ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন  জাতীয় ক্রীড়া পাক্ষিক ক্রীড়াজগত সম্পাদক মাহমুদ হোসেন খান দুলাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক মর্তুজা শরিফুল ইসলাম।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102