সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম

ইসলামী হুকুমত কায়েম হলে এদেশের মজলুম বঞ্চিত শ্রমিকরা অধিকার খুঁজে পাবে – ইউনুস আহমাদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৩৪৮ 🪪
আমাদের চেষ্টা, মেহনতের, উসিলায় এদেশের মজলুম বঞ্চিত শ্রমিকদের অধিকার খুঁজে একদিন পাবে ইনশাআল্লাহ। ১৭মে শনিবার নোয়াখালী টাওয়ারে ইসলামী হকার্স শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ এসব কথা বলেন।
ইসলামী হকার্স শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি  সরোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক আকতার হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুহা হারুন অর রশিদ ও ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির হকার্স বিষয়ক সম্পাদক মুহা.ইমাম হোসেন ভূঁইয়া। এ সময় বক্তারা  ইসলামী হকার্স শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর ১০ দফ দাবি তুলে ধরেন  ১.পূর্ণবাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধ করতে হবে
২. হকার ব্যবস্থাপনায় জাতীয় নীতিমালা গ্রহণ করতে হবে ৩. হকার স্ব স্ব থানা অনুযায়ী পূর্ণবাসন করতে হবে ৪.হকারদের উপর জুলুম নির্যাতন ও চাঁদাবাজি বন্ধ করতে হবে ৫. হকারদের উপর চাঁদার পরিবর্তে ট্যাক্সের অন্তর্ভুক্ত করতে হবে ৬. হকারদের পূর্ণবাসনের জন্য পাঁচ বছর মেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে ৭. হকারদের তালিকা করে সরকারি ভাবে তাদের আইডি কার্ড প্রদান করতে হবে ৮. হকারদের জন্য রেসনিং পদ্ধতি চালু করতে হবে ৯. হকারের ছেলে মেয়েদের লেখাপড়া এবং চিকিৎসা খরচ অর্ধেক করতে হবে ১০. হকারদের রাষ্ট্রীয় ভাবে স্বীকৃতি দিতে হবে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102