বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা আবদুল জব্বারের শাহরিয়াজ শুভ্রর ৯ম মৃত্যুবার্ষিকী তে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার শ্রদ্ধাঞ্জলী ত্বকী হত্যার ১৬২ মাস: ‘বিচারহীনতার সংস্কৃতি এখনো কাটেনি সোনারগাঁয়ে যুবদল নেতার মাদক সেবনের ছবি ভাইরাল সোনারগাঁয়ে বিএনপির নেতা হোসেন আলীর বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব হলেন মো. সোহেল রানা নাজির কামরুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করে শুভাকাঙ্ক্ষীদের দোয়া চাইলেন সেঞ্চুরী অ্যাপারেলসের শ্রমিকদের পাওনা আদায়ের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ বন্দরে নালিশি জমির মাটি কাটা বন্ধ করল পুলিশ ‘বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ

সুবিধাভোগীরাই সন্ত্রাসী রূপে ফিরেছে: প্রধান নির্বাহীর কাছে জামায়াতের হুশিয়ারি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ২০৪ 🪪

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুহাম্মদ জাকির হোসাইনের সাথে সাক্ষাৎ করেছেন। এ সময় তারা যানজট নিরসনে কাজ করা কর্মী ও কর্মকর্তাদের ওপর পরিকল্পিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বুধবার (১৪ মে) সকালে নগর ভবনের পঞ্চম তলায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

মহানগর জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা ইচ্ছাকৃতভাবে এই হামলা চালিয়েছে। তিনি সিটি কর্পোরেশনের কর্মীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, গত কয়েক বছর ধরে যারা আইভীকে (অটোরিকশা) ব্যবহার করে সুবিধা নিয়েছে, তারাই এখন অটোচালকের ছদ্মবেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তিনি অপরিকল্পিত উন্নয়নের নামে লুটপাটের সমালোচনা করে সতর্ক করে দেন, “জনগণের সম্পদ লুটের চেষ্টা করলে ছাত্র-জনতা রুখে দেবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এসময় জামায়াত নেতারা সিইও’র কাছে নারায়ণগঞ্জের জনগণের সুবিধার জন্য বেশ কিছু প্রস্তাব পেশ করেন। এর মধ্যে রয়েছে—ওয়াসার পানির সরবরাহ ও গুণগত মান বৃদ্ধি, মশক নিধন কার্যক্রম ত্বরান্বিত করা এবং বর্ষা মৌসুমের আগেই জলাবদ্ধতা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া।

বৈঠকে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, মহানগর ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মো. ইসমাইল, সেক্রেটারি অমিত হাসানসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের জামায়াত নেতারা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102