বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের সাথে ‘নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল’-এর শুভেচ্ছা বিনিময় নাসির হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিশাল মিছিল বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নিষিদ্ধ আওয়ামী লীগ রাজপথে থাকার ঘোষণা দিলেও আমরা তাদের কোথাও খুঁজে পাইনি: এড.টিপু সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য মফিজ গ্রেফতার আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে শহীদ ও বাপ্পি’র নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে মহানগর বিএনপির মিছিলে যোগদান  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না’গঞ্জে মহিলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা 

ইসলামের শান্তির সুবাতাস সমাজে সৌরভ হিসেবে ছড়িয়ে দিতে চাই- জাহিদুল ইসলাম (ডিসি) 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ২৪১ 🪪
নারায়ণগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। সোমবার (৩১শে মার্চ) সকাল ৮টায় ও ৯টায় নারায়ণগঞ্জ নগরীর জামতলা এলাকায় অবস্থিত কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রতি বছরের ন্যায় এবারও ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদুল ফিতরের ১ম জামাতে  ইমামতি করেন দেওভোগ জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবু তাহের জিহাদী। 

দ্বিতীয় জামাতে ইমামতি করেন আমলাপাড়ার জামিয়া আশাফিয়া রহমতুল্লাহ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাদির।

নামাজ শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, মানুষের সুস্থতা, ও কল্ল্যান কামনায় দোয়া করা হয়।

এছাড়াও জেলার প্রায় ২৫টি ঈদগাহ ময়দান ও প্রায় চার হাজার মসজিদে প্রায় আট হাজার ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

এ সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ঈদুল ফিতরের মূল স্পিরিটকে ধারণ করে আমরা একটি বৈষম্যমুক্ত সমাজ গড়তে চাই, যেখানে কোনো হানাহানি, মারামারি ও রাগ-ক্ষোভ থাকবে না।

তিনি আরও বলেন, ইসলামের যে শান্তির সুবাতাস, সেটি আমরা সমাজে সৌরভ হিসেবে ছড়িয়ে দিতে চাই। আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে, নারায়ণগঞ্জের উন্নয়নে কাজ করতে চাই।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102