বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
স্বচ্ছ ভূমি সেবা ও সুশৃঙ্খল নারায়ণগঞ্জ গড়তে সফল ডিসি রায়হান কবির: সর্বমহলে প্রশংসা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন: শ্রদ্ধা জানালেন বিএনপি নেতা ফতেহ মোহাম্মদ রেজা রিপন এসএসসি-২০২৬: আদর্শ স্কুল নারায়ণগঞ্জে পাসের হার ৯৪.৮০ শতাংশ  নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মহানগরী আমীর আবদুল জব্বার আড়াইহাজারে সম্পত্তি বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ হামলায় আহত ৫ বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১১৮তম ফাঁসি দিবসে ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জের শ্রদ্ধা ও আলোচনা সভা প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে বিশাল গণমিছিল ও সমাবেশে হরতালের হুঁশিয়ারি সিদ্ধিরগঞ্জের ‘ক্লুলেস’ তানিয়া হত্যা মামলার মূল রহস্য ফাঁস, পিবিআইয়ের হাতে ঘাতক স্বামী গ্রেফতার এস. আলম ইসরাৎ পুনরায় বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক সভাপতি মনোনীত ফতুল্লায় রেললাইনের পাশে কয়েক হাজার মানুষের ঝুঁকিপূর্ণ চলাচল: এমপির কাছে বিকল্প সড়কের দাবি

পবিত্র ঈদ উল ফিতরে ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের শুভেচ্ছা বার্তা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ৪২৮ 🪪

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মহানগর সভাপতি এইচএম শাহীন আদনান।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ উল ফিতর আমাদের জন্য আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের শিক্ষা নিয়ে আসে। এদিন সকল বিভেদ ভুলে একে অপরের সঙ্গে সৌহার্দ্য ও ভালোবাসা বিনিময় করার দিন। ইসলামী ছাত্র আন্দোলন সব সময় সমাজে ন্যায়, ইনসাফ ও মানবতার জন্য কাজ করে যাচ্ছে। আসুন, ঈদের এই আনন্দকে সকলের মাঝে ভাগ করে নেই এবং সমাজে শান্তি ও সাম্যের বার্তা ছড়িয়ে দিই।”

তিনি আরও বলেন, পবিত্র রমজান আমাদের তাকওয়া ও সংযমের শিক্ষা দিয়েছে। এই শিক্ষা বাস্তব জীবনে ধারণ করে ন্যায় ও আদর্শের পথে চলতে হবে।

এইচএম শাহীন আদনান নারায়ণগঞ্জসহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102