মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ  দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষে পদার্পণ: সাংগঠনিক দক্ষতায় কামরুল ইসলামকে সম্মাননা বন্দরে জামাতার বিরুদ্ধে স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ, ইউএনও’র কাছে মায়ের আর্জি দৈনিক আজকের নীরবাংলার ১৭ বছরে পদার্পণ: ট্রাফিক টিআই এম এ করিম’কে বিশেষ সম্মাননা ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডডেশনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

তারেক রহমান এর নির্দেশে অসুস্থ যুবদল নেতার পাশে-আজহারুল ইসলাম মান্নান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৩৭৩ 🪪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়ন ৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি অসুস্থ খলিলুর রহমানের পাশে দাড়ালেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
খলিলুর রহমান চৈতী কম্পোজিট গার্মেন্টসে কাজ করতো গতবছর সড়ক দুর্ঘটনায় তার মেরুদণ্ডের হাড় ভেঙ্গে যায়। পরিবারে একমাত্র আয়ের উৎস ছিলেন খলিলুর। দুর্ঘটনার পর থেকে তিন মেয়ে ও স্ত্রীকে নিয়ে শুরু হয় তার অসহায় জীবন যাপন। গনঅভ্যুত্থানের পর খলিলুর রহমান এর অসহায়ত্বের খবর পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার (২৮ই মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব এর পক্ষ থেকে ঈদ উপহার তুলে দেন সনমান্দী ইউনিয়ন বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মরহুম বিল্লাল হোসেন চেয়ারম্যান এর সুযোগ্য পুত্র মাসুম বিল্লাহ।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান খলিলুর রহমানকে নগদ ২০ হাজার টাকা অর্থ প্রদান করেন ও তার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।
 আজহারুল ইসলাম মান্নান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে ঈদ উপহার নিয়ে যুবদল নেতা অসুস্থ খলিলুর রহমানকে দেখতে এসেছি। খলিলুর রহমান এর অসুস্থতার ব্যাপারে তারেক রহমান অবগত আছেন। ঈদুল ফিতরের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমরা খলিলুর রহমান এর চিকিৎসার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, সনমান্দী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক খোকন সিকদার, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম,সাংগঠনিক সম্পাদক সায়েম প্রধান,৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনির শিকদার, সনমান্দী ইউনিয়ন কৃষক দলের সভাপতি মুকবুল হোসেন, যুবদল নেতা শাওন, সনমান্দী ইউনিয়ন বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক রবিউল আওয়াল পিন্টু, সনমান্দী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইসরাফিল।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102