শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লা ইউনিয়ন ৭নং ওয়ার্ড প্রজন্ম দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন; জুয়েল-মাহবুব-রানার নেতৃত্ব সোনারগাঁওয়ে দস্যুতার প্রস্তুতিকালে অস্ত্র ও সিএনজিসহ ৫ জন গ্রেপ্তার নারায়ণগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগে এসপির হুঁশিয়ারি: “মেধাই হবে নিয়োগের একমাত্র মাপকাঠি কাশিপুর দে: বাড়ি মসজিদের নিচ দিয়ে জোরপূর্বক ময়লার পাইপলাইন বসানোর চেষ্টা, থানায় অভিযোগ সড়ক দুর্ঘটনায় যুগের চিন্তার সাংবাদিক রাকিব গুরুতর আহত জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট এর গৌরব অর্জন করায় অবন্তিকা দত্তকে সদর ইউএনও’র অভিনন্দন ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও ষড়যন্ত্র থামেনি, রাজপথ পাহারা দিন’: বন্দরে এড. টিপু ​নারায়ণগঞ্জে বাংলার শিরোনামের উদ্যোগে দিনব্যাপী উন্নয়ন সাংবাদিকতা কর্মশালা অনুষ্ঠিত মহানগর কৃষকদল নেতা ফারুক মালের মৃত্যুতে এড. টিপু’র গভীর শোক বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মহরম উপলক্ষে মিলাদ ও দোয়া 

বিএনপি ক্ষমতায় আসলে জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটবে – মামুন মাহমুদ 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৯১ 🪪
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, বিগত সৈরাচার সরকারের লোকজন অপকর্ম করার ফলে এলাকা ছেড়ে পালিয়ে গেছে। আমরা কিন্তু জনগনকে ফেলে কখনো এলাকা ছেড়ে পালিয়ে যাইনি। একদল জনগনকে ফেলে পালিয়ে যায় আরেক দল জনগনের পাশে থেকে জনগণের সেবা করেন। এটা হলো বিএনপির রাজনীতি। সৈরাচার সরকারের আমলে জেল জুলুম নির্যাতনের শিকার হয়েও জনগণের পাশে ছিলাম। বিএনপি জনগণের দল জনগনের কথা বলে এবং জনগণের পাশে ছিল সব সময় জনগণের পাশে থাকবে। জনগনের ভোটে অধিকার ফিরিয়ে দিতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সব সময় আন্দোলন সংগ্রাম করে আসছিল। 
সোমবার (২৪ মার্চ) বেলা ১২টায় ফতুল্লার ভূইগড় সরদার বাড়ি এলাকায় কুতুবপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগ তারেক রহমানের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, খুব শিগগিরই তারেক রহমান দেশে আসার সম্ভবনা রয়েছে। তারেক রহমান আসলে জনগণের মঙ্গলের জন্য কাজ করবেন। সামনে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হচ্ছে। আসা করছি বিএনপি সরকার গঠন করবে। বিএনপি ক্ষমতায় আসলে জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটবে। বিএনপির রাজনীতি হলো জনগণের ভাগ্য পরিবর্তন করে দেয়া।
তিনি আরো বলেন, বিএনপির রাজনীতি সাধারন মানুষের কল্যাণের কাজ করার জন্য। আমার নেতা তারেক রহমানের নির্দেশে আজকে জনগণের মাঝে ঈদ উপহার দেয়ার জন্য বিএনপির নেতারা জনগণের পাশে এসে দাড়িয়েছে।
অনুষ্ঠানে কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাতবরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের পরিচালনা সহ সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম টিটু, সহ-সভাপতি হাজী মোহাম্মদ শহীদুল্লাহ, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মাজহারুল আলম মিথুন,সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন,  সহ-সম্পাদক এস এম আনিসুর রহমান, সহ-সম্পাদক কামাল উদ্দিন, সহ কোষাধ্যক্ষ তৈয়বুর রহমান, জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের আহবায়ক সলিমুল্লাহ করিম সেলিম, যুগ্ম আহবায়ক খোকন সানী, ফতুল্লা থানা শিল্পাঞ্চল শ্রমিক দলের সভাপতি বাবুল আহমেদ, ইউপি সদস্য জামান, সিদ্ধিরগঞ্জ থানা প্রজন্ম দলের আহবায়ক খোকন ভূইয়া, বিএনপি নেতা মো: জামান মিয়া, দুলাল ভূইয়া, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবদল নেতা লিখন সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102