সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত 

তারা যদি কখোনো আসে তাহলে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে — রতন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৬ 🪪
বিএনপির চেয়ারম্যান খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মুক্তি পরিষদ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত । 
সোমবার (৩রা ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৩টায় নগরীর পুরাতন জিমখানা এলাকায় এ সমাবেশের আয়োজন  করে  খালেদা জিয়া ও তারেক রহমান মুক্তি পরিষদ।

সমাবেশে সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খালেদা জিয়া-তারেক রহমান মুক্তি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম রতন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ২০০৭ সালের বিপদকামী সময়ে এ সংগঠনের জন্ম হয় আর এটা মানব জমিন পত্রিকার হেডলাইন আসে।  একসময় যারা বিএনপিকে কটাক্ষ করতো, গলা উঁচু করে বিভিন্ন এলোমেলো কথা বলতো তারা আজকে কোথায়। আজকে তারা নেই কিন্তু আমরা আছি। তারা আসবে কিনা জানিনা, যদি তারা কখনো আসে তাহলে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। আজকে আমরা মহানগরের যে কমিটি দিবো সেটার মাধ্যমে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার্থে কাজ করতে হবে। এছাড়াও এই কমিটিতে যাদেরকে নেয়া হবে তাদের অবশ্যই বিএনপি পরিবারের হতে হবে। এই ফ্যাসিষ্ট সরকারের সাথে আতাতের কোন দরকার নেই, তারা যে ভুল করেছে আমরা সেই ভুল করতে চাই না। এ দেশকে আমরা একটি সুখি, সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে চাই।
প্রধান অতিথির বক্তব্যে শেষে জেলা কমিটি ঘোষনা করা হয়। কমিটিতে জাহাঙ্গীর বেপারীকে সভাপতি, নাসির হোসেন কে সাধারণ সম্পাদক, মোঃ ইব্রাহিমকে সিনিয়র সহ-সভাপতি ও মোঃ শহীদকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষনা করা হয়।

সমাবেশে স্বেচ্ছাসেবক দল সদর থানার যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বেপারীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, খালেদা জিয়া-তারেক রহমান মুক্তি পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডাঃ আরিফুর রহমান মোল্লা, সহ-সভাপতি রবিউল আলম রুহীন, যুগ্ম সাধারণ সম্পাদক বশির আহমেদ, উজ্জ্বল হোসেন, ফারুক আহমেদ, হাবিবা চৌধুরী বিথী, সুজন মাহমুদ, হাজ্বী ফারুক হোসেন সহ প্রমূখ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102