সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত 

ফ্যাসিস্ট সরকারের গঠিত আইনশৃঙ্খলা কমিটি ভেঙ্গে অতিসত্বর নতুন কমিটি করুন : এড.টিপু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১৯৪ 🪪

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, নারায়ণগঞ্জকে সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত করতে হলে আপনাকে সবার আগে ফ্যাসিস্ট সরকারের গঠিত আইনশৃঙ্খলা কমিটি ভেঙ্গে অতিসত্বর নতুন কমিটি করুন। আগের ডিসি এই কাজটি কেন করেননি, তা আমি জানি না। আজকের অনুষ্ঠানে আপনার পুলিশ সুপার সাহেবকেও রাখা দরকার ছিলো। আপনার কাছে একটা অনুরোধ, আপনি যার তার সাথে ছবি উঠাবেন না। তারা ছবি দিয়ে প্রমান করতে চায় জেলা প্রশাসকের সাথে আমার ভালো সম্পর্ক কেউ আমাকে কিছু করতে পারবে না।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সাথে নারায়ণগঞ্জ জেলার রাজনৈতিক ব্যক্তিবর্গের এক সতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, যেখানে ঢাকায় বড় বড় নেতাদের গ্রেফতার করা হচ্ছে। সেখানে নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান, তার ভাই সেলিম ওসমান, ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরি ওসমান, নজরুল ইসলাম বাবু, সাবেক মেয়র আইভী; এদের গ্রেফতারে বাঁধা কোথায়। আমরা মনে হয়, এখনো তাদের কোন কোন প্রশাসন কিনবা সিভিল কর্মকর্তার সাথে যোগাযোগ আছে। আমরা এখনো নারায়ণগঞ্জকে যানজটমুক্ত দেখাইতে পারি নাই, সন্ত্রাসমুক্ত দেখাইতে পারি নাই, মাদকমুক্ত দখাতে পারি নাই। এগুলো করতে হলে প্রশাসনিক সদিচ্ছা থাকতে হবে। এসব করতে হলে পুলিশ সুপার মহোদয়কে নিয়ে রাজপথে নামতে হবে। আমরা আপনার পাশে আছি। এছাড়া এখনো নারায়ণগঞ্জ ক্লাব, রাইফেল ক্লাব থেকে যে অবৈধ অস্ত্রগুলো দিয়ে ছাত্র-জনতার উপর গুলি করা হয়েছিলো, তা কিন্তু এখনো একটিও উদ্ধার করা হয়নি। আপনি সেই অস্ত্রগুলো উদ্ধারে দ্রুত পদক্ষেপ নিবেন বলে আশা করছি।

এসময় বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, কাজী মনিরুজ্জামান, মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন, ইসলামি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাসুম বিল্লাহ, খেলাফতে মজলিসের যুগ্ম মহাসচিব সিরাজুল ইসলাম মামুন, মহানগর জামায়াতে ইসলামীর আমীর আব্দুল জব্বার, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102