সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত 

এই নারায়ণগঞ্জ হবে শান্তির নারায়ণগঞ্জ : এড. সাখাওয়াত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ২৭৪ 🪪

নারায়ণগঞ্জে জনগণের রাজত্ব চলবে কোন ব্যক্তি বা সন্ত্রাসের রাজত্ব চলবেনা। নারায়ণগঞ্জের জনগণ তাদের পছন্দের প্রার্থীকে আগামী নির্বাচনে ভোট দিতে পারবে এমন নারায়ণগঞ্জে হবে। সেই নারায়ণগঞ্জ গড়ে তুলতে হলে আমাদেরকে আমাদের নেতা তারেক রহমান যে ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের উদ্যোগ নিয়েছে সেটাকে বাস্তবায়ন করতে হবে। ৩১দফা আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে আপনারা এগুলো পড়বেন। আগামীতে নির্বাচন হবে সেই নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। বিএনপি ক্ষমতায় আসলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে এদেশের মানুষের মুখে হাসি ফুটাবে।’

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের ১১ নং ওয়ার্ডে কিল্লারপুল এলাকায় বিএনপির শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান এসব কথা বলেন।

তিনি বলেন, নারায়ণগঞ্জে শামীম ওসমান, সেলিম ওসমান, আজমেরী ওসমান ও অয়ন ওসমানসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা নারায়ণগঞ্জের প্রশাসনকে জিম্মি করে রেখেছিল। তারা নারায়ণগঞ্জের জনগণকে জিম্মি করে সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে প্রতিটি সেক্টরকে দখল করে রেখেছিল। তারা নারায়ণগঞ্জের মানুষের অর্থ দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করেছে। নারায়ণগঞ্জে হত্যা ,গুন খুন ও নির্যাতনর মাধ্যমে সাধারণ মানুষকে দমিয়ে রেখেছিল। নারায়ণগঞ্জে সেভেন মার্ডার থেকে শুরু করে ত্বকীকে হত্যা পর্যন্ত করে তাদের লাশ শীতলক্ষায় ডুবিয়ে রেখেছিল। তারা নারায়ণগঞ্জের অসংখ্য মানুষকে হত্যা করে নারায়ণগঞ্জকে তাদের কবজায় রাখতে চেয়েছিল। আমরা আর নারায়ণগঞ্জকে সন্ত্রাসের জনপদে পরিণত হতে দিতে পারি না। এই নারায়ণগঞ্জ হবে শান্তির নারায়ণগঞ্জ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102