সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত 

সকল শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে চলতে হবে- জোসেফ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ২৬০ 🪪
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন (রেজিঃ নং- বি-১৭২৪) এর অন্তর্ভুক্ত নারায়ণগঞ্জ অটোরিক্সা চালক ইউনিয়ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত (রেজিঃ নং ঢাকা-৩৫৬১) এর আয়োজনে শীতবস্ত্র কম্বল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (১০ জানুয়ারী) বাদ আছর নগরীর ১নং রেল গেইটস্থ প্রধান কার্যালয়ে এ শীতবস্ত্র কম্বল বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।নারায়ণগঞ্জ অটোরিক্সা চালক ইউনিয়নের আহ্বায়ক এস. এম. ইমদাদুল হক মিলন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ অটোরিক্সা চালক ইউনিয়ন (৩৫৬১) এর প্রধান উপদেষ্টা মাজহারুল ইসলাম জোসেফ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন। স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ অটোরিক্সা চালক ইউনিয়ন (৩৫৬১)’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (২৫৮৪) এর সভাপতি মোঃ সেলিম হোসেন।

প্রধান অতিথি মাজহারুল ইসলাম জোসেফ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনা করে বলেন- একতাই শক্তি একতাই বল, তাই সকল শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে চলতে হবে। শ্রমিকের কষ্ট লাঘবে আজ এ-ই কম্বল বিতরণের আয়োজন করা হয়েছে। তিনি বলেন- আমি ছাত্র জিবন থেকে শ্রমিকের কল্যাণে কাজ করে চলছি। বাকি জিবনও শ্রমিকের কল্যাণে কাজ করে যাবো।

নারায়ণগঞ্জ অটোরিক্সা চালক ইউনিয়ন (৩৫৬১) এর আইন বিষয়ক উপদেষ্টা এম. আর. হায়দার রানা’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ অটোরিক্সা চালক ইউনিয়নের সদস্য সচিব মোঃ মিলন, প্রতিষ্ঠাতা সহ-সভাপতি মোঃ সেলিম মিয়া, সাবেক কোষাধ্যক্ষ মাঈনুদ্দিন পাটুয়ারী, মোঃ ফরিদ সাবেক সহ-সাধারণ সম্পাদক হযরত আলী, ইমরান পাটুয়ারী প্রমূখ।

ও-ই শীতবস্ত্র কম্বল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিনটি পরিচালনায় ছিলেন- নারায়ণগঞ্জ অটোরিক্সা চালক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক মোঃ জামাল হোসেন। সার্বিক তত্বাবধানে ছিলেন- মোঃ বিল্লাল হোসেন খোকন, মোঃ ফরিদ, মোঃ দলু শেখ, মোঃ আবু সাঈদ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102