সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত 

জামায়াতে একটি ইনসাফপূর্ণ সমাজ ও রাষ্ট্র কায়েম করতে চায়- মাওলানা মো: আবদুল কাইয়ুম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৩০৭ 🪪
৬ জানুয়ারি সোমবার বিকালে জামতলা ঈদগাহ মাঠে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের পূর্ব থানার উদ্যোগে শতাধিক শীতার্ত অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে জামায়াতের নারায়ণগঞ্জ পূর্ব থানা আমীর, মহানগরী শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও  নারায়ণগঞ্জ পূর্ব থানা  সেক্রেটারী হাফেজ মাওলনা কামরুল হোসাইন এর পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী  কেন্দ্রীয় শুরা ও কর্মপরিষদ সদস্য  নারায়ণগঞ্জ মহানগর নায়েবে আমীর মাওলানা মো: আব্দুল কাইয়ুম।
উক্ত সভায় বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর অন্যতম শূরা কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ পূর্ব থানা তদারককারী জনাব মো: সাঈদ তালুকদার। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল কাইয়ুম বলেন, জামায়াতে ইসলামী জনকল্যাণ ও ইনসাফপূর্ণ সমাজ ও রাষ্ট্র কায়েম করতে চায়।  তাই, সারা বাংলাদেশে আমাদের সংগঠন  সামর্থানুযায়ী অসহায় মানুষের পাশে দাড়াচ্ছে।আপনরা দোয়া ও সহযোগিতা করবেন। সভায় বিশেষ অতিথি বলেন মানুষের দূর্দশা লাগবে সাধ্যানুযায়ী জামাতে ইসলামি চেষ্টা করে যাচ্ছে।
সভাপতির বক্তব্যে থানা আমীর মাওলানা  হাবিবুর রহমান বলেন, সাহায্য উপহার আপনাদের বাসায় পৌছে দেয়া প্রয়োজন ছিল,  ইসলামের সরকার প্রতিষ্ঠাহলে আপনাদের ঘরেঘরে পৌঁছে দেবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে, থানার সহ সেক্রেটারী, নজরুল ইসলাম  আব্দুসসালাম সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণ করে  সভাপতির বক্তব্যে মাধ্যমে সভার সমাপ্তি করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102