বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

ছাঁটাইকৃত শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে ক্রোনী গ্রুপের শ্রমিক কর্মচারীদের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১৯৭ 🪪
ক্রোনী এ্যাপারেলস লিঃ ও অবন্তী কালার টেক্স লিঃ এর ছাঁটাইকৃত শ্রমিকদের বকেয়া বেতন ও শ্রম আইন অনুযায়ী সকল প্রাপ্য পাওনা টাকা আত্মসৎকারী মালিক আসলাম সানী ও সিও হুমায়ুন, ইনচার্জ রিগ্যান, একাউন্টস রাকিবকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করার দাবীতে ক্রোনী গ্রুপের শ্রমিক কর্মচারীদের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। 
রবিবার ৫ জানুয়ারী বিকাল ৩ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয় এবং জেলা পুলিশ সুপার বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।
শ্রমিক সমাবেশে ক্রোনী এ্যাপারেলস লিঃ এর শ্রমিক নেতা এম. এ শাহীন এর সভাপতিত্বে শ্রমিকদের স্বার্থে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন, শ্রমিক জাগরণ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশিষ্ট শ্রমিক জননেতা জাহাঙ্গীর আলম গোলক।
শ্রমিক জননেতা জাহাঙ্গীর আলম গোলক বক্তব্যে বলেন, ক্রোনী এ্যাপারেলস লিঃ ও অবন্তী কালার টেক্স লিঃ এর ছাটাইকৃত সকল শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন, ওভার-টাইম, নোটিশ পে, সার্ভিস বেনিফিট, ছুটি ভাতা সহ সকল প্রকার প্রাপ্য পাওনা বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী ২৪ ঘন্টার মধ্যে মালিক কর্তৃপক্ষ পরিশোধের ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় মালিক কর্তৃপক্ষকে গ্রেফতার করতে হবে।
তিনি বক্তব্যে আরও বলেন, ছাঁটাইকৃত হাজার হাজার শ্রমিক কর্মচারীদের ৮ থেকে ৯ মাসের বকেয়া বেতন ও শ্রম আইন অনুযায়ী সকল প্রাপ্য পাওনা টাকা আত্মসৎকারী মালিক আসলাম সানী ও সিও হুমায়ুন, ইনচার্জ রিগ্যান, একাউন্টস রাকিবকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। শ্রমিকদের বেতন ও ওভারটাইমের টাকা পরিশোধ না করে তারা গাঁ ডাকা দিয়ে রয়েছে। তাই তাদের গ্রেফতার করার জন্য শ্রমিক নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বরাবর স্মারক লিপি প্রদান করেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102