সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত 

ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে: গিয়াসউদ্দিন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৬ 🪪

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। কৃষক, শ্রমিক, ও মেহনতি মানুষের অর্জিত সম্পদ চুরি করে বিদেশে পাচার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের হিরাঝিল এলাকায় নারায়ণগঞ্জ জেলা মটরস ওয়ার্কসপ মেকানিক্স ইউনিয়নের বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “শ্রমজীবী মানুষের কল্যাণে কোনো কাজ করেনি বর্তমান সরকার। বরং তাদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে বাধা দিয়েছে, গুলি চালিয়েছে। আজ জনগণের মধ্যে নতুন আশা ও স্বপ্নের জন্ম হয়েছে। স্বৈরাচারী সরকার দেশকে ধ্বংস করে গেছে। এখন দেশের উন্নয়নে শ্রমজীবী মানুষেরই ভূমিকা সবচেয়ে বেশি হবে।”

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম এ রব। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মটর মেকানিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. গোলাম হোসেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102