শনিবার, ২০ জুন ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে ভিপি বাদলের নেতৃত্বে অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৩৮৮ 🪪

বিএনপি-জামায়াতের দেশ বিরোধী হরতাল অবরোধের নামে হামলা ভাঙচুর আগুন সন্ত্রাস প্রতিহতে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.আবু হাসনাত মো.শহীদ বাদল এর নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালন করেছে দলটির নেতাকর্মীরা।

সোমবার ( ২০ নভেম্বর ) দুপুরে নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেটস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে এই অবস্থান কর্মসূচি পালন করে।

এ সময় নেতৃবৃন্দ বলেন,তারা চোরাগোপ্তা হামলা করে যানবাহন আগুন দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে।ভোট দেওয়ায় জন্য সারা জাতি উন্মুখ হয়ে আছে, সেই মুহূর্তে বিএনপি ও তাদের জোট নির্বাচনকে বানচাল করার জন্য মাঠে ময়দানে ষড়যন্ত্র করছে।

অবস্থান কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আবু তাহের রানা,সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সালাউদ্দিন মাসুম,বন্দর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমীর হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক মো.শাহাদাত হোসেন,বন্দর উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম সবুজ, আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী নূর মোল্লা,সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ খোকন, মহানগর যুবলীগের কার্যকরী সদস্য সাব্বির আহমেদ মাসুদ,সদর থানা যুবলীগের সভাপতি এস টি আলমগীর সরকার, সাংগঠনিক সম্পাদক শাহীন সরকার, যুবলীগ নেতা আাশরাফ মামুন পাঠান,জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক পরশ চৌধুরী, আলীরটেক ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক,নুরু শিকদার এডভোকেট জসিম উদ্দিন,আলমগীর হোসেন প্রধান সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102