মঙ্গলবার (১৩ অক্টোবর) বাদ আসর শহীদ নগর ১ ও ৩ নম্বর গলি, নতুন স্টেডিয়াম এলাকাসহ আশপাশের এলাকায় ডেঙ্গু প্রতিরোধে এই গণসংযোগ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর ও মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার। পথসভায় বক্তব্যে তিনি বলেন, “ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের নিজ নিজ জায়গা থেকে সচেতন হওয়ার পাশাপাশি সরকার ও স্থানীয় প্রশাসনকে কার্যকর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে আরও জোর দিতে হবে।”
এ সময় নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিনসহ স্থানীয় জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।