বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক মীর দিনারের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির দোয়া মাহফিল সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে ডা. মজিবুর রহমানের গভীর শোক আদালত চত্বরে আইভির স্লোগান: নেপথ্যের দোসরদের চিহ্নিত করার দাবি বিএনপি নেতা শিপলুর সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা রিপনের গভীর শোক বৃত্তের বাইরে রফিউর রাব্বি- মফিদুল হক সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদ’র মতবিনিময় সভা নারায়ণগঞ্জের শ্রম পরিস্থিতি ও নিরাপদ অভিবাসন নিয়ে মতবিনিময় সভা ডেঙ্গু সচেতনতায় মাওলানা আবদুল জব্বারের নাসিক ১৮ নং ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা পারিবারিক জমি উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মোঘল বংশধর কিং আব্দুর রহমান বাহাদুর শাহ্ এর সংবাদ সম্মেলন ঐতিহ্য ধরে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে: নাসিক প্রশাসক

পারিবারিক জমি উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মোঘল বংশধর কিং আব্দুর রহমান বাহাদুর শাহ্ এর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৭৪ 🪪

দীর্ঘদিন ধরে খালি পড়ে থাকা পৈতৃক জমি ফিরে পেতে এবং প্রকৃত মালিকানা প্রতিষ্ঠায় জেলা প্রশাসন ও পুলিশের কার্যকর সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন কিং আব্দুর রহমান বাহাদুর শাহ্।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি ও আবেদন জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ইসদাইর গাবতলীর জমিটি ১৯১৭ সালে সম্পাদিত ৫৪৬৩-এ নম্বর দলিলের সূত্রে জমিটি তাঁদের পারিবারিক সম্পত্তি। তবে ১৯৪২ সাল থেকে জমিটির ইতিহাস ও মালিকানা নিয়ে নানা জটিলতা তৈরি হয় এবং তখন থেকেই জমিটি খালি পড়ে রয়েছে।

তিনি আরও জানান, জমিটির স্বপক্ষে তাঁদের কাছে তিনটি খতিয়ান (ভূমি রেকর্ড) এবং প্রয়োজনীয় বৈধ কাগজপত্র রয়েছে, যা তাঁদের মালিকানা প্রমাণের জন্য অত্যন্ত সুস্পষ্ট ও গুরুত্বপূর্ণ। প্রচলিত আইন ও সরকারি ভূমি রেকর্ড যথাযথভাবে যাচাই-বাছাই করলেই প্রকৃত সত্য উদঘাটিত হবে বলে তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলন থেকে তিনি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমাদের কাছে থাকা তিনটি রেকর্ড ও প্রাসঙ্গিক দলিলপত্র যাচাই করে পারিবারিক জমির প্রকৃত মালিকানা নির্ধারণ এবং আইনানুগভাবে তা উদ্ধারে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি।”

একই সঙ্গে তিনি দেশের সব জেলার ভূমি-সংক্রান্ত জটিলতা নিরসন এবং প্রকৃত মালিকদের অধিকার প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট প্রশাসনের দায়িত্বশীল ও কার্যকর ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102