বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক মীর দিনারের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির দোয়া মাহফিল সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে ডা. মজিবুর রহমানের গভীর শোক আদালত চত্বরে আইভির স্লোগান: নেপথ্যের দোসরদের চিহ্নিত করার দাবি বিএনপি নেতা শিপলুর সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা রিপনের গভীর শোক বৃত্তের বাইরে রফিউর রাব্বি- মফিদুল হক সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদ’র মতবিনিময় সভা নারায়ণগঞ্জের শ্রম পরিস্থিতি ও নিরাপদ অভিবাসন নিয়ে মতবিনিময় সভা ডেঙ্গু সচেতনতায় মাওলানা আবদুল জব্বারের নাসিক ১৮ নং ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা পারিবারিক জমি উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মোঘল বংশধর কিং আব্দুর রহমান বাহাদুর শাহ্ এর সংবাদ সম্মেলন ঐতিহ্য ধরে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে: নাসিক প্রশাসক

এমপি আবুল কালামের নিবন্ধনের মধ্য দিয়ে শুরু তোলারাম কলেজের পুনর্মিলনী উৎসবের আয়োজন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৮৩ 🪪

৯০ বছর পূর্তি উপলক্ষে ২৮ নভেম্বর ওসমানী পৌর স্টেডিয়ামে মিলনমেলা

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি তোলারাম কলেজের ৯০ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব আয়োজনের কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের নিবন্ধনের মধ্য দিয়ে এ আয়োজনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

এ সময় অ্যাডভোকেট আবুল কালাম বলেন, “তোলারাম কলেজকে আমরা হৃদয়ে ধারণ করি। আমাদের প্রত্যেকের জীবনের স্মৃতি জড়িয়ে আছে এই কলেজকে ঘিরে। কলেজের ৯০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ হবে, একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে এটাই আমার প্রত্যাশা।”

সোমবার বিকেলে তোলারাম কলেজ মিলনায়তনে পুনর্মিলনী উৎসবে অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে এসে তিনি এসব কথা বলেন।

পুনর্মিলনী উৎসব কমিটির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ফজলুল হক রুমন রেজা, সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম, সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নবী হোসেন, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি বিল্লাল হোসেন রবিনসহ বিশিষ্ট ব্যক্তিরা।

সভায় জানানো হয়, আগামী ২৮ নভেম্বর (শনিবার) নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হবে। এ উৎসবে অংশ নিতে আগ্রহী প্রাক্তন ছাত্রছাত্রীদের অনলাইনে অথবা সরাসরি কলেজে উপস্থিত হয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

আয়োজকদের প্রত্যাশা, কলেজের ৯০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ পুনর্মিলনী উৎসব প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হবে। এর মধ্য দিয়ে পুরোনো বন্ধুদের সঙ্গে পুনরায় দেখা হওয়ার পাশাপাশি কলেজজীবনের স্মৃতিচারণের সুযোগ তৈরি হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102