সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে সিদ্ধিরগঞ্জ থানা কমিউনিটি ট্রাফিকের অভিনন্দন সততা ও কর্মদক্ষতার স্বীকৃতি: দ্বিতীয়বার পুলিশ সুপারের হাতে পুরস্কৃত হলেন ডিএসবি সদস্য হুমায়ুন কবির বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ১৩ নং ওয়ার্ডবাসীকে হীরা সরদারের শুভেচ্ছা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফতুল্লা ও নারায়ণগঞ্জবাসীকে ডাঃ মজিবুর রহমানের শুভেচ্ছা জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কৃত করলেন এসপি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফতুল্লাবাসী ও দেশবাসীকে আলাউদ্দিন বারীর শুভেচ্ছা বিদ্যানিকেতন হাই স্কুলে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু: উদ্বোধন করলেন এনডিএ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব একাডেমিক শিক্ষার পাশাপাশি আগামী প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: মাওলানা আবদুল জব্বার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে বিএনপি নেতা মাহমুদ হোসেন মেম্বারের শুভেচ্ছা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জবাসীকে মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেনের শুভেচ্ছা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ১৩ নং ওয়ার্ডবাসীকে হীরা সরদারের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৩২ 🪪

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের ১৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ ও দেশবাসীকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হীরা সরদার। আগামী ১ সেপ্টেম্বর দলটির গৌরবোজ্জ্বল পথচলার ৪৭ বছর পূর্ণ করে ৪৮ বছরে পদার্পণ উপলক্ষে আজ এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান।

শুভেচ্ছা বার্তায় হীরা সরদার বলেন, “১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর এক ঐতিহাসিক ও রাজনৈতিক সংকটের মুহূর্তে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এই দলটি প্রতিষ্ঠা করেছিলেন। আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানকে। একইসঙ্গে আমি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি গণতন্ত্রের আপসহীন নেত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি।”

তিনি আরও বলেন, “বিএনপি হলো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। মানুষের ভোটাধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি সবসময় অগ্রভাগে থেকেছে। ১৩ নং ওয়ার্ড বিএনপির প্রতিটি নেতাকর্মী সবসময় সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে ছিল এবং রাজপথে সকল স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে। আমরা শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে এবং তারেক রহমানের সুদৃঢ় নেতৃত্বে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ।”

হীরা সরদার তাঁর বার্তায় উল্লেখ করেন, “বিএনপির রাজনীতি মানেই জনগণের ক্ষমতায়ন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দঘন দিনে আমাদের অঙ্গীকার হোক—হিংসা ও বিভেদ ভুলে দেশের কল্যানে কাজ করা। ১৩ নং ওয়ার্ডসহ সারা দেশের মানুষের সুখ ও সমৃদ্ধি কামনা করছি।”

পরিশেষে তিনি বলেন, “আসুন, আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশের গণতন্ত্রকে সুসংহত করি। সবাইকে আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা।”

উল্লেখ্য, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সংগতি রেখে ১৩ নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে দিনব্যাপী দোয়া মাহফিল ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102