বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) আলোচনা সভা ফুটপাত দখলমুক্তকরণে সিটি কর্পোরেশনের উদ্যোগকে স্বাগত—তবে চাই মানবিক ও পরিকল্পিত সমাধান সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামীর সিরাতুন্নবী (সা:) সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ী দিবস উপলক্ষে শহীদদের স্মরণে নারায়ণগঞ্জ বাসদের শ্রদ্ধা নিবেদন  স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াউর রহমান জিয়া’র মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত উন্মুক্ত না, বিদেশি না, রপ্তানি না—ফুলবাড়ী দিবসের আহ্বান বদলায় নাই, বদলাবে না ফতুল্লায় গৃহ ডাকাতি: স্বর্ণ ও সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য গ্রেফতার এমপি মান্নানের হস্তক্ষেপে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর শিক্ষার্থীদের পথের কাঁটা ‘উৎসব ও বন্ধন’ বাস; অবিলম্বে অপসারণের দাবি ছাত্র ফেডারেশনের দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ: ফতুল্লায় এস কে ড্রাইভিং ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন

নারায়ণগঞ্জে ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৯ 🪪
পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৬ আগস্ট বুধবার বাদ মাগরিব চাষাঢ়ার আন নূর মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
​ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি ইঞ্জিনিয়ার মো. আব্দুল হাইয়ের সভাপতিত্বে এবং সেক্রেটারি ইঞ্জিনিয়ার মো. সেলিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মজলুম জননেতা মওলানা মঈনুদ্দিন আহমাদ।
​প্রধান অতিথির বক্তব্যে মওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন, “বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুমহান আদর্শ ও জীবন দর্শনই মানবজাতির জন্য একমাত্র শান্তির পথ। ব্যক্তি, সমাজ ও পেশাগত জীবনের সর্বক্ষেত্রে রাসুল (সা.)-এর সুন্নাহ অনুসরণ ছাড়া প্রকৃত সাফল্য ও নৈতিক মুক্তি সম্ভব নয়। ডিপ্লোমা প্রকৌশলীসহ সকল পেশাজীবীকে নিজ নিজ কর্মক্ষেত্রে সততা, নিষ্ঠা ও ইসলাম নির্দেশিত নৈতিক মূল্যবোধ বজায় রেখে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করতে হবে।”
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন।
​উক্ত আলোচনা সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় বিপুলসংখ্যক ডিপ্লোমা প্রকৌশলী উপস্থিত ছিলেন। সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ এবং শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102