বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) আলোচনা সভা ফুটপাত দখলমুক্তকরণে সিটি কর্পোরেশনের উদ্যোগকে স্বাগত—তবে চাই মানবিক ও পরিকল্পিত সমাধান সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামীর সিরাতুন্নবী (সা:) সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ী দিবস উপলক্ষে শহীদদের স্মরণে নারায়ণগঞ্জ বাসদের শ্রদ্ধা নিবেদন  স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াউর রহমান জিয়া’র মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত উন্মুক্ত না, বিদেশি না, রপ্তানি না—ফুলবাড়ী দিবসের আহ্বান বদলায় নাই, বদলাবে না ফতুল্লায় গৃহ ডাকাতি: স্বর্ণ ও সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য গ্রেফতার এমপি মান্নানের হস্তক্ষেপে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর শিক্ষার্থীদের পথের কাঁটা ‘উৎসব ও বন্ধন’ বাস; অবিলম্বে অপসারণের দাবি ছাত্র ফেডারেশনের দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ: ফতুল্লায় এস কে ড্রাইভিং ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন মহানগর বিএনপি নেতা রেজা রিপন 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৯৬ 🪪

ঐতিহাসিক ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ছাত্র-জনতার রক্তক্ষয়ী বিপ্লবের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন। আজ এক সংবাদ বিবৃতিতে তিনি এই শ্রদ্ধা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

বিবৃতিতে রেজা রিপন বলেন, “৫ আগস্ট কেবল একটি তারিখ নয়; এটি বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কমুক্ত নতুন অধ্যায়ের সূচনা। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে জগদ্দল পাথরের মতো চেপে বসা ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে আমাদের অকুতোভয় ছাত্র-জনতা। বুক পেতে দেওয়া সেই সব বীর শহীদদের রক্তে আজ আমরা স্বৈরাচারমুক্ত বাংলাদেশে নিঃশ্বাস নিতে পারছি। তাদের এই আত্মত্যাগ যুগ যুগ ধরে প্রতিটি মুক্তিকামী মানুষের প্রেরণা হয়ে থাকবে।”

তিনি আরও বলেন, “আবু সাঈদ, মুগ্ধসহ শত শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বিজয়কে নসাৎ করতে এখনো পরাজিত শক্তি নানা ষড়যন্ত্রে লিপ্ত। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তি আজ ঐক্যবদ্ধ। আমরা স্পষ্ট করে বলতে চাই, শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার যে স্বপ্ন নিয়ে ছাত্র-জনতা রাজপথে জীবন দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের রাজপথে থাকতে হবে।”

নারায়ণগঞ্জের প্রেক্ষাপট টেনে তিনি বলেন, “নারায়ণগঞ্জের মাটি ও মানুষ সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। এই আন্দোলনে নারায়ণগঞ্জের যেসব বীর সন্তান শহীদ হয়েছেন, তাদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা তাদের পরিবারের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।”

পরিশেষে রেজা রিপন মহান আল্লাহর দরবারে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102