শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে জেলা যুবদল নেতা কাজী নাজমুলের অভিনন্দন জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত: সংগঠনকে শক্তিশালী করার প্রত্যয় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের দায়িত্ব গ্রহণ: ফতেহ রেজা রিপনের অভিনন্দন দেশে ও প্রবাসীদের সহায়তায় সোনাকান্দা কবরস্থানের মাটি ভরাট সম্পন্ন, বাদ জুম্মা বিশেষ দোয়া বন্দরে তথ্য সংগ্রহে গিয়ে ওসির অসদাচরণের শিকার সাংবাদিক, তীব্র ক্ষোভ ছাত্রদের ওপর হামলার মামলা: নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ নেতা ফাহিম গ্রেপ্তার বিসিক চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় বেনজীর আহমেদ টিটোকে টিটু ঢালি’র অভিনন্দন সাবেক রাষ্ট্রপতির অবসরভাতা ও সুবিধা নিয়ে স্বচ্ছতার দাবি ছাত্রনেতা আবিদ রহমানের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ছাড়া জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব নয়: মাওলানা দ্বীন ইসলাম  বিসিকের নতুন চেয়ারম্যান বেনজীর আহমেদ টিটোকে মহানগর বিএনপি নেতা রেজা রিপনের অভিনন্দন

ফতুল্লা থানা জিসাসের সভাপতি কাজী সোহাগ – সম্পাদক সজিব

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১৫০ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা শাখা জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে কাজী সোহাগকে সভাপতি এবং সজিব আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে কাশিপুরে অবস্থিত ফতুল্লা থানা জিসাস কার্যালয়ে জেলা জিসাসের সভাপতি মীর আলম দিগন্ত এবং সাধারণ সম্পাদক এস. এম. আব্দুল্লাহর যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি আনিস শেখ; সহ-সভাপতি ডিএস বোরহান, আল আমিন, ইমরান সর্দার, সম্রাট চৌধুরী, পনির সাউদ ও মানিক; মহিলা বিষয়ক সম্পাদক আফসানা আক্তার মিমি; সহ-সাধারণ সম্পাদক রবিন তালুকদার, নয়ন, সাগর ও মাছুম; সাংগঠনিক সম্পাদক নবীর হোসেন হৃদয়; সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন শুভ ও শামীম হোসেন; দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম; সহ-দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম অপু; প্রচার সম্পাদক নিরব; সহ-প্রচার সম্পাদক নাসির উদ্দীন পিন্টু ও রাসেল চৌধুরী; চলচ্চিত্র বিষয়ক সম্পাদক আব্দুস সালাম; সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক তারেক।

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন শফিউল আলম, নাজমুল হুদা খোকা, মামুন শিকদার, আমির হোসেন শেখ, নজরুল ইসলাম, মাহাবুব হোসেন এবং শেফালি বেগম।

কমিটির অনুমোদন উপলক্ষে জেলা জিসাসের সভাপতি মীর আলম দিগন্ত নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে তাদের সফলতা কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে সংগঠন আরও গতিশীল হবে এবং জাতীয়তাবাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102