বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) আলোচনা সভা ফুটপাত দখলমুক্তকরণে সিটি কর্পোরেশনের উদ্যোগকে স্বাগত—তবে চাই মানবিক ও পরিকল্পিত সমাধান সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামীর সিরাতুন্নবী (সা:) সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ী দিবস উপলক্ষে শহীদদের স্মরণে নারায়ণগঞ্জ বাসদের শ্রদ্ধা নিবেদন  স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াউর রহমান জিয়া’র মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত উন্মুক্ত না, বিদেশি না, রপ্তানি না—ফুলবাড়ী দিবসের আহ্বান বদলায় নাই, বদলাবে না ফতুল্লায় গৃহ ডাকাতি: স্বর্ণ ও সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য গ্রেফতার এমপি মান্নানের হস্তক্ষেপে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর শিক্ষার্থীদের পথের কাঁটা ‘উৎসব ও বন্ধন’ বাস; অবিলম্বে অপসারণের দাবি ছাত্র ফেডারেশনের দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ: ফতুল্লায় এস কে ড্রাইভিং ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১১৭ 🪪

নারায়ণগঞ্জ সদর উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব এস. এম. ফয়েজ উদ্দিন মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানা-এর নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে ফতুল্লা থানার সাংগঠনিক কার্যক্রম, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় ইউএনও মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং ভবিষ্যতে জনকল্যাণমূলক কাজে পারস্পরিক সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানা-এর বিপ্লবী আহ্বায়ক মোঃ হাসান শিকদার, সদস্য সচিব জুনায়েদ, মুখ্য সংগঠক আমিন আল রাজ, মুখপাত্র ফজলে রাব্বি শাওন,ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরবিন আহমেদ সিয়াম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ইনশাআল্লাহ, শিক্ষার্থীদের অধিকার আদায় এবং জনকল্যাণে জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানা সবসময় ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা পালন করে যাবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102