বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) আলোচনা সভা ফুটপাত দখলমুক্তকরণে সিটি কর্পোরেশনের উদ্যোগকে স্বাগত—তবে চাই মানবিক ও পরিকল্পিত সমাধান সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামীর সিরাতুন্নবী (সা:) সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ী দিবস উপলক্ষে শহীদদের স্মরণে নারায়ণগঞ্জ বাসদের শ্রদ্ধা নিবেদন  স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াউর রহমান জিয়া’র মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত উন্মুক্ত না, বিদেশি না, রপ্তানি না—ফুলবাড়ী দিবসের আহ্বান বদলায় নাই, বদলাবে না ফতুল্লায় গৃহ ডাকাতি: স্বর্ণ ও সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য গ্রেফতার এমপি মান্নানের হস্তক্ষেপে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর শিক্ষার্থীদের পথের কাঁটা ‘উৎসব ও বন্ধন’ বাস; অবিলম্বে অপসারণের দাবি ছাত্র ফেডারেশনের দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ: ফতুল্লায় এস কে ড্রাইভিং ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন

ফতুল্লায় নিখোঁজ বিকাশ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার: শরীরে নির্যাতনের চিহ্ন, লেপ-তোশকে মোড়ানো ছিল লাশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৭২৮ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লায় মো. মোতালেব হোসেন (৬১) নামে এক বিকাশ ব্যবসায়ীকে অপহরণের পর পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে। নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকালে মাসদাইর এলাকার একটি সড়কের পাশ থেকে লেপ-তোশকে মোড়ানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মোতালেব হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার শিবপুর এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ফতুল্লার মাসদাইর গোরস্থান এলাকার একটি ভবনে বসবাস করতেন এবং মাসদাইর বাজারে লাইব্রেরি ও বিকাশ এজেন্টের ব্যবসা পরিচালনা করতেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার রাত থেকে মোতালেব হোসেন নিখোঁজ ছিলেন। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে জামতলা হাজী ব্রাদার্স রোডের এমপি গলি সংলগ্ন সড়কের পাশে লেপ-তোশকে মোড়ানো একটি বিশাল পোটলা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোতালেব হোসেনের মরদেহ শনাক্ত করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হত্যার নৃশংসতা সম্পর্কে পুলিশ জানায়, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করার পাশাপাশি শরীরে গরম পানির ছ্যাঁকা দিয়ে নির্যাতন করার আলামতও মিলেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার রাতের যেকোনো সময় অজ্ঞাত স্থানে তাকে হত্যার পর ঘাতকরা মরদেহটি জনশূন্য স্থানে ফেলে রেখে যায়।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ব্যবসায়িক কোনো শত্রুতা নাকি ছিনতাইয়ের উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে গভীর শোক ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102