বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জন্ম-মৃত্যু নিবন্ধনে ‘দৃষ্টান্তমূলক সাফল্য’ অর্জনে সোনারগাঁও ইউএনও’কে বিশেষ প্রশংসাপত্র দিল নারায়ণগঞ্জ জেলা প্রশাসন সিটি কর্পোরেশনের একার পক্ষে পুরো নগরীকে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়: সিটি প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জে ৫০ পুরিয়া হেরোইনসহ ৬ মামলার আসামি গ্রেফতার জুলাই শহীদ স্বজনের কবর জিয়ারতের মধ্য দিয়ে খোরশেদের মাসব্যাপী কর্মসূচি শুরু এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের সাফল্য ও উজ্জল ভবিষ্যৎ কামনা করে রেজা রিপনের শুভেচ্ছা  জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামীর মাসব্যাপী কর্মসূচি ঘোষণা পরিবেশ রক্ষায় ‘আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থা’র বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ চারা বিতরণ এনায়েতনগরে জামায়াতের উদ্যোগে হাম ও ডেঙ্গু প্রতিরোধে হোমিওপ্যাথি ঔষধ বিতরণ নারায়ণগঞ্জে যুবদলের প্রতিবাদ সমাবেশে নেতাকর্মী নিয়ে তারাব পৌর যুবদল নেতা মামুন ভূঁইয়ার যোগদান  এক ব্যতিক্রমী জন্মদিনের গল্প: রক্তদান, বৃক্ষরোপণ আর মানবিকতার শিক্ষা

সিদ্ধিরগঞ্জে ৫০ পুরিয়া হেরোইনসহ ৬ মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৪০ 🪪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৫০ পুরিয়া হেরোইনসহ শ্যামল (২৬) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত পৌনে তিনটার দিকে সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া এলাকার কালুর বাড়ির সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে সুমিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে শ্যামলকে আটক করে পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শ্যামল সিদ্ধিরগঞ্জের শিমুলপাড়া এলাকার বোরহান উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আগে থেকেই ৬টি মাদক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আজ তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধি ও অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102