শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র মজলিস নারায়ণগঞ্জের নতুন সিভিল সার্জনের সঙ্গে ক্লিনিক মালিক সমিতির মতবিনিময়: স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ও সমন্বয়ের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের তদারকির দায়িত্ব প্রদান: ডা. মজিবুর রহমানের অভিনন্দন শান্তি-শৃঙ্খলা বিঘ্নিতকারীদের আইনের আওতায় এনে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়তে কাজ করছে জেলা পুলিশ : এসপি  প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের দায়িত্ব পাওয়ায় মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেনের অভিনন্দন সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে আটক ২ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের দায়িত্ব প্রদান: মহানগর বিএনপি নেতা রেজা রিপনের অভিনন্দন নারায়ণগঞ্জের দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ বিদ্যানিকেতনে বার্ষিক মেধা ও ক্রীড়া পুরস্কার বিতরণ ৫ সেপ্টেম্বর ৬ দফার দাবিতে লংমার্চ: নারায়ণগঞ্জে ডিসি-এসপির সাথে ১১ দলীয় নেতাদের সাক্ষাৎ

পরিবার কল্যাণ কর্মীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২০৫ 🪪

নারায়ণগঞ্জ জেলাধীন পরিবার কল্যাণ সহকারী এবং পরিবার কল্যাণ পরিদর্শকদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (২৪ জুন) দুপুরে জেলা পরিষদের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এই উপকরণসমূহ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে জেলা পরিষদের আয়োজনে তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের এই সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রামানন্দ এবং নারায়ণগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) মো. শহিদুল ইসলাম। এছাড়াও জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “তৃণমূল পর্যায়ে মা ও শিশু স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পরিবার কল্যাণ সহকারী এবং পরিদর্শকরা সম্মুখসারির যোদ্ধা হিসেবে কাজ করেন। তাঁদের কাজের পরিবেশ উন্নয়ন এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এই স্বাস্থ্য উপকরণগুলো তাঁদের সেবা প্রদানে আরও গতিশীলতা আনবে বলে আমি বিশ্বাস করি।”

জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “জেলা পরিষদের পক্ষ থেকে এই ধরনের সহায়তা মাঠ পর্যায়ের কর্মীদের মনোবল বৃদ্ধি করবে এবং এর সুফল সরাসরি সাধারণ মানুষ ভোগ করবে।”

উপকরণ বিতরণ শেষে জেলা পরিষদের প্রশাসক ও অন্যান্য অতিথিরা কর্মীদের সাথে মতবিনিময় করেন এবং তাঁদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102