শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র মজলিস নারায়ণগঞ্জের নতুন সিভিল সার্জনের সঙ্গে ক্লিনিক মালিক সমিতির মতবিনিময়: স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ও সমন্বয়ের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের তদারকির দায়িত্ব প্রদান: ডা. মজিবুর রহমানের অভিনন্দন শান্তি-শৃঙ্খলা বিঘ্নিতকারীদের আইনের আওতায় এনে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়তে কাজ করছে জেলা পুলিশ : এসপি  প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের দায়িত্ব পাওয়ায় মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেনের অভিনন্দন সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে আটক ২ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের দায়িত্ব প্রদান: মহানগর বিএনপি নেতা রেজা রিপনের অভিনন্দন নারায়ণগঞ্জের দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ বিদ্যানিকেতনে বার্ষিক মেধা ও ক্রীড়া পুরস্কার বিতরণ ৫ সেপ্টেম্বর ৬ দফার দাবিতে লংমার্চ: নারায়ণগঞ্জে ডিসি-এসপির সাথে ১১ দলীয় নেতাদের সাক্ষাৎ

সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৪৪ 🪪

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার লাগানোর সময় নাজমুল খান শান্ত (৩১) নামে এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২২ জুন) ভোর সাড়ে ৫টার দিকে সোনারগাঁও থানাধীন মুগড়াপাড়া পাওয়ার হাউজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শান্ত সোনারগাঁওয়ের বাড়ি চিনিস এলাকার দুরুদ খানের ছেলে। গ্রেফতারের সময় তার কাছ থেকে নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তৈরি বিপুল পরিমাণ উসকানিমূলক পোস্টার উদ্ধার করা হয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সোনারগাঁও-বন্দর জোনের ইনচার্জ সাজ্জাদ করিম খানের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে ভোরে পাওয়ার হাউজের সামনে অভিযান চালিয়ে শান্তকে পোস্টার লাগানো অবস্থায় হাতে-নাতে গ্রেফতার করে ডিবি’র একটি চৌকস দল।

সোনারগাঁও-বন্দর জোনের ডিবি ইনচার্জ সাজ্জাদ করিম খান জানান, গ্রেফতারকৃত নাজমুল খান শান্ত নিষিদ্ধ সংগঠনের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় সন্ত্রাস বিরোধী আইনে একাধিক মামলা চলমান রয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিকে সোনারগাঁও থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং নিষিদ্ধ সংগঠনের যেকোনো অপতৎপরতা রুখতে জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102