সন্ত্রাস ও বিচারহীনতার বিরুদ্ধে সংগ্রামের প্রতীক মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী স্মরণে ‘সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ’ আয়োজন করেছে ‘দ্বাদশ জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ’২৬’। জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য ‘ত্বকী পদক ২০২র ঘোষণা করা হয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, এই প্রতিযোগিতার শ্রেষ্ঠ দশটি রচনা ও চিত্রকর্ম নিয়ে একটি বিশেষ স্মারক গ্রন্থ ‘ত্বকী’ প্রকাশিত হবে।
রচনা প্রতিযোগিতার বিষয় ও বিভাগ:
প্রতিযোগিতাটি তিনটি বিভাগে ভাগ করা হয়েছে।
‘ক’ বিভাগ (৫ম থেকে ৭ম শ্রেণি): বিষয় ‘আমার স্কুল’ (অনধিক ৩০০ শব্দ)।
‘খ’ বিভাগ (৮ম থেকে ১০ম শ্রেণি):বিষয় ‘শিশু নির্যাতন চাই না’ (অনধিক ৬০০ শব্দ)।
‘গ’ বিভাগ (কলেজ ও বিশ্ববিদ্যালয়): বিষয় ‘ত্বকীকে নিয়ে একটি রচনা’ (অনধিক ১৫০০ শব্দ)।
চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিষয় ও বিভাগ:
ক’ বিভাগ (শিশু থেকে ৩য় শ্রেণি): বিষয় উন্মুক্ত।
খ’ বিভাগ (৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণি):বিষয় উন্মুক্ত।
‘গ’ বিভাগ (৭ম থেকে ১০ম শ্রেণি):বিষয় ‘ত্বকীর প্রতিকৃতি’।
ছবি আঁকার মাধ্যম উন্মুক্ত রাখা হয়েছে। কার্টিজ পেপারের চার ভাগের এক ভাগ (১০x১৫ ইঞ্চি) আকারের কাগজে ছবি এঁকে জমা দিতে হবে।
পুরস্কার ও সম্মাননা:
উভয় প্রতিযোগিতার প্রতিটি বিভাগে বিজয়ীদের প্রথম দশ জনকে সার্টিফিকেট, বই ও ক্রেস্ট প্রদান করা হবে। প্রতিটি বিভাগে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে বই, বিশেষ ক্রেস্ট ও সার্টিফিকেট এবং প্রথম স্থান অধিকারীকে সম্মানজনক ‘ত্বকী পদক ২০২৬’ প্রদান করা হবে।
অংশগ্রহণের নিয়মাবলী ও ঠিকানা:
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রচনা বা চিত্রকর্ম ডাকযোগে পাঠাবার শেষ সময় **১০ সেপ্টেম্বর ২০২৬। খামের ওপর স্পষ্ট অক্ষরে অংশগ্রহণকারীর নাম, ঠিকানা, শ্রেণি ও ফোন নম্বর লিখে এর সাথে এক কপি পাসপোর্ট সাইজ ছবি সংযুক্ত করতে হবে। চিত্রাঙ্কন প্রতিযোগীদের ক্ষেত্রে ছবির পেছনে নিজের নাম ইংরেজিতে বড় অক্ষরে লিখতে হবে।
পাঠাবার ঠিকানা:
দ্বাদশ জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ’২৬, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ, ২৭ এস.কে. রোড, নারায়ণগঞ্জ।
যেকোনো প্রয়োজনে যোগাযোগ করা যাবে: ০১৭১১৬৯৩৭৫৭, ০১৪০৮৭০৭৭৬৭ এই নম্বরগুলোতে।