বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের সহধর্মিণী এবং বিশিষ্ট হৃদ্রোগ বিশেষজ্ঞ ডা. জোবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) সংবাদমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি ডা. জোবাইদা রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অভিনন্দন বার্তায় রেজা রিপন বলেন, “ডা. জোবাইদা রহমান কেবল আমাদের রাজনৈতিক অভিভাবক জনাব তারেক রহমানের সহধর্মিণীই নন, তিনি নিজ মেধা ও যোগ্যতায় ভাস্বর একজন মহীয়সী নারী। তাঁর বর্ণাঢ্য শিক্ষা জীবন, পারিবারিক ঐতিহ্য এবং পেশাগত দক্ষতা দেশ ও জাতির জন্য গর্বের বিষয়। আজকের এই শুভ দিনে আমি তাঁর ও তাঁর পরিবারের সকল সদস্যের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।”
শুভেচ্ছা বার্তায় তিনি ডা. জোবাইদা রহমানের পারিবারিক ও শিক্ষাজীবনের সংক্ষিপ্ত আলোকপাত করে বলেন, ১৯৭২ সালের ১৮ জুন সিলেটে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পিতা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী ছিলেন বাংলাদেশের ৩য় নৌবাহিনী প্রধান এবং সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী। ডা. জোবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজ থেকে চিকিৎসাবিদ্যায় এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এবং ১৯৯৫ সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে পেশাগত জীবন শুরু করেন।
রেজা রিপন আরও উল্লেখ করেন, “ডা. জোবাইদা রহমানের শিক্ষাগত কৃতিত্ব আন্তর্জাতিক মহলেও স্বীকৃত। তিনি লন্ডনের বিশ্বখ্যাত ইম্পেরিয়াল কলেজ থেকে রেকর্ড নম্বর ও স্বর্ণপদকসহ ‘এমএসসি’ ডিগ্রি লাভ করে বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। বর্তমানে তিনি প্রি-কার্ডিওলজি বিষয়ে উচ্চতর গবেষণা চালিয়ে যাচ্ছেন। তাঁর এই মেধা ও জ্ঞান ভবিষ্যতে বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে এক বিশাল সম্পদ হিসেবে পরিগণিত হবে বলে আমরা বিশ্বাস করি।”
বিএনপি নেতা রেজা রিপন তাঁর বিবৃতিতে ডা. জোবাইদা রহমানের বিদেহী পিতা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং ডা. জোবাইদা রহমান যেন সুস্থ ও নিরাপদ থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে পারেন—সেই দোয়া ও মোনাজাত করেন।