সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
এনডিএ চেয়ারম্যান পদে দলীয় ব্যক্তির বদলে দক্ষ লোকের দাবি আব্দুল জব্বারের নবনিযুক্ত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে মহানগর যুবদল নেতা আবুল বাশার বাদশার ফুলেল শুভেচ্ছা  মাদক ও সুদের টাকার লেনদেনের বিরোধে বন্দরে যুবককে ডেকে নিয়ে হত্যার চেষ্টা মাদক সম্রাজ্ঞী নাজমা দম্পতি গংয়ের দীর্ঘ প্রতীক্ষার অবসান: সংস্কার হলো সোনাকান্দা সোনাবিবি রোড ১ লাখ টাকা মুক্তিপণ দাবি: ফতুল্লায় অপহৃত ২ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিবেশী বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জের প্রতিবাদী কণ্ঠস্বর আবদুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ: বিনম্র শ্রদ্ধায় স্মরণ দীর্ঘদিন পর বক্তাবলীতে জাকের পার্টির জলসা ঘরের পুননির্মাণ কাজের উদ্বোধন ডা.শফিকুর রহমানের  আগমন উপলক্ষে নারায়ণগঞ্জে মতবিনিময় ও সুধী সমাবেশ অনুষ্ঠিত নবনিযুক্ত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে তরুণ সমাজ সেবক হাজী হাবিবুর রহমানের ফুলেল শুভেচ্ছা

১ লাখ টাকা মুক্তিপণ দাবি: ফতুল্লায় অপহৃত ২ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিবেশী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৬১ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রতিবেশী হওয়ার সুযোগে ২ বছরের এক শিশুকে অপহরণের চাঞ্চল্যকর ঘটনায় জড়িত দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। একই সঙ্গে অপহৃত শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। রবিবার (১৪ জুন) সন্ধ্যায় নগরীর চাষারা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়

গ্রেপ্তারকৃতরা হলো— মো. সুজন মিয়া (৩১) এবং মাজেদা (২৯)। তারা দুজনই ফতুল্লার লামাপাড়া এলাকার হাজী ইমান আলীর বাড়ির ভাড়াটিয়া এবং অপহৃত শিশুর পরিবারের প্রতিবেশী।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত সুজন ও মাজেদা শিশুর পরিবারের পাশাপাশি বাসায় ভাড়া থাকত। প্রতিবেশী হওয়ায় তারা প্রায়ই বাদীর বাসায় আসত এবং শিশুটিকে কোলে নেওয়া ও আদর করত। এই সরলতার সুযোগ নিয়ে গত ১২ জুন সকাল ১১টার দিকে আসামিরা ‘আদরের ছলে’ বাদীর ঘরে ঢুকে শিশুটিকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে তারা শিশুর পরিবারের কাছে ফোন করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে শিশুটিকে মেরে ফেলার হুমকি দেয়।

সন্তানকে হারিয়ে দিশেহারা পরিবার তাৎক্ষণিকভাবে র‍্যাব-১১-এর শরণাপন্ন হয়। র‍্যাব-১১-এর সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে ১৪ জুন সন্ধ্যা ৬টার দিকে চাষারা এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে। অভিযানে অপহরণকারী সুজন ও মাজেদাকে গ্রেপ্তার করা হয় এবং তাদের হেফাজত থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

গ্রেপ্তারকৃত সুজন মিয়া জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার চর কালিকাপুর এলাকার মো. তোতা মিয়ার ছেলে এবং মাজেদা চাঁদপুর সদর থানার পুরান বাজার এলাকার শাহাজানের মেয়ে। র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিবেশী হয়ে এমন অমানবিক কাজ করায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুততম সময়ে শিশুকে উদ্ধার করায় র‍্যাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবার।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102